advertisement

Tea: চা পান করতে ভালবাসেন? কলার পাতায় চায়ের ওপর এবার উঠে আসছে নাম

Last Updated:

ঠিক এ বার চা প্রেমীদের কাছে এ বার এক খনির সন্ধান নিয়ে এসেছি আমরা। আপনি কী চা প্রেমী? তাহলে জানুন জায়গাটির খোঁজ।

+
চায়ের

চায়ের উপরে ফুটে উঠছে নাম

বহরমপুর, কৌশিক অধিকারী: বাঙালি চা প্রেম একেবারে নেশার মতো। এক একজন আছেন ভাত-মুড়ি বাদে চা দিলেও ভাল হয় তাদের। অবশ্য চা খোর হলেও কিন্তু ভাল-মন্দ বিবেচনা করেই চা পান করেন আমবাঙালি। বাঙালির নেশার এই চা একেবারে মনের মতো  না হলে সেই দোকানে দ্বিতীয় দিন পা রাখেন না। আবার যে চা খেয়ে মন জয় করে নেয়, সেই দোকানেই সকাল-সন্ধ্যা ভিড় হয়। একপ্রকার চা খোরদের জন্য ওটাই পরিণত হয় ঠেকে। তারপর চলে রাজ্য-রাজনীতি, দেশ, খেলা থেকে শুরু বড় চর্চাসভা।
ঠিক এ বার চা প্রেমীদের কাছে এ বার এক খনির সন্ধান নিয়ে এসেছি আমরা। আপনি কী চা প্রেমী? তাহলে জানুন জায়গাটির খোঁজ। আর পারলে হাতে সময় বের করে চলে যান চা পান করতে। ডিসেম্বরের বছর শেষে এই শীতের মরশুমে তন্দুরী চা থেকে চকলেট ও কেশর চা দেদার বিক্রি হচ্ছে ষ্টলে। চা-খোরদের জন্য এ বার বিভিন্ন রকমারি চা-তৈরি করে চলেছেন ব্যবসায়ী কৃষ্ণেন্দু বাগ। তবে এবার চা দেওয়া হচ্ছে কলার পাতায়। এছাড়াও বাড়তি পাওনা চায়ের ওপর নিজের পছন্দ মতো নাম ফুটে ওঠে তাহলে মন্দ কি? যা ইতি মধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে।
advertisement
advertisement
বহরমপুর শহর নিবাসী কৃষ্ণেন্দু বাগ নিজস্ব আয় বৃদ্ধি করতে বহরমপুর ওয়াই এম এ মাঠে বসিয়েছেন এই চায়ের ষ্টল। তৈরি করছেন হট মিল্ক সেফ কফি, চকলেট চা থেকে কেশর চা, তন্দুরী চা। বিভিন্ন রকমের চা তৈরি করে বিক্রি করছেন চা বিক্রেতা। চা বিক্রেতা কৃষ্ণেন্দু বাগ জানান, এবছর মাটির ভাঁড়ে তন্দুরী চা থেকে কেশর চা, চকলেট চা, মালাই চা এবং বিভিন্ন রকমের চা তৈরি করে বিক্রি করা হচ্ছে। দৈনিক দুই হাজারের কাপের বেশি চা বিক্রি হয়। শুধু তাই নয় শীতের মরশুমে নলেন গুড়ের চা থেকে কেশর চা পান করছেন ক্রেতারা। বিভিন্ন রকমের চা বিক্রি করে একদিকে যেমন স্বর্নিভর হচ্ছেন ঠিক তেমনই চা পান করে মন কাড়ছেন সকলের। তবে জনপ্রিয় হয়ে উঠেছে চায়ের ওপর বিভিন্ন পছন্দের নাম ।চায়ের ওপর বিভিন্ন নাম ফুটিয়ে তুলছেন কৃষ্ণেন্দু বাগ। যা পান করতে ভিড় জমাচ্ছেন মানুষজন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tea: চা পান করতে ভালবাসেন? কলার পাতায় চায়ের ওপর এবার উঠে আসছে নাম
Next Article
advertisement
লন্ডনের প্রাসাদ, দুবাইয়ের ভিলা থেকে ইউরোপে একাধিক হোটেল ! সারা বিশ্বে কীভাবে ২৭,৫০০ কোটি টাকার বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন মোজতবা খামেনেই?
লন্ডনের প্রাসাদ, দুবাইয়ের ভিলা থেকে ইউরোপে একাধিক হোটেল ! সারা বিশ্বে কীভাবে ২৭,৫০০ কোটি টাকার বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন মোজতবা খামেনেই?
  • মোজতবা খামেনেইয়ের সম্পত্তি

  • সারা বিশ্বে কীভাবে ২৭,৫০০ কোটি টাকার বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন মোজতবা খামেনেই

  • লন্ডনের প্রাসাদ, দুবাইয়ের ভিলা থেকে ইউরোপে একাধিক হোটেল !

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement