advertisement

Puppet Theatre: আজও ঐতিহ্যের ডাং পুতুল নাচ বাঁচিয়ে রেখেছেন জয়নগরের এই শিল্পী

Last Updated:

অত্যাধুনিক প্রযুক্তির সিনেমা, টিভি অনুষ্ঠান ও সোশ্যাল মিডিয়ার দাপটে হারিয়ে যাওয়া পুতুল নাচ কে নতুন আঙ্গিকে উপস্থাপন করছেন জয়নগরের নিরাপদ মন্ডল

+
ডাং

ডাং পুতুল নাচ

দক্ষিণ ২৪ পরগনার: অত্যাধুনিক প্রযুক্তির সিনেমা, টিভি অনুষ্ঠান ও সোশ্যাল মিডিয়ার দাপটে হারিয়ে যাওয়া পুতুল নাচকে নতুন আঙ্গিকে উপস্থাপন করছেন জয়নগরের নিরাপদ মন্ডল। প্রাচীন এই গ্রামীন শিল্প ধারাকে সজীব রেখে মানুষকে নির্মল আনন্দ বিতরণ করে চলেছে তার দলের কলাকুশলীরা। একটা সময় গ্রাম বাংলা থেকে শহরে নানান মেলা পার্বণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মানুষের মনোরঞ্জনের অন্যতম মাধ্যম ছিল পুতুল নাচ। আমাদের দেশে চার ধরনের পুতুল নাচ দেখানো হতো। ডাং পুতুল বা রড পাপেট, যে পুতুল নাচে পুতুলের পিছনে লাঠি দিয়ে নাচানো হতো।আর ছিল তারের পুতুল বা স্ট্রিং পাপেট, এই পুতুল নাচে পুতুলের বিভিন্ন অঙ্গে তার লাগিয়ে মঞ্চে নাচানো হতো।এছাড়া ছিল কাপড়ের তৈরি পুতুল বা গ্লাভস পাপেট। যেটি পিছন দিক থেকে গ্লাভসের মত পড়ে আঙ্গুলের সাহায্যে নাচানো হতো। এছাড়া ছিল বেনি পুতুল অর্থাৎ শ্যাডোপাপেট।
এদের মধ্যে ডাং পুতুল ও তারের পুতুল এবং কাপড়ের পুতুল ই বাংলায় সর্বাধিক প্রচলিত ও জনপ্রিয় ছিল। বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তির সিনেমা, টেলিভিশনের নানান অনুষ্ঠান এবং সোশ্যাল মিডিয়ার দাপটে এই পুতুল নাচ শিল্প প্রায় অবলুপ্তির পথে। পরিবর্তনের সরকার আসার পর মুখ্যমন্ত্রী নির্দেশে লোক শিল্পীদের জন্য নানান প্রকল্প গ্রহণ করলেও পুতুল নাচ শিল্প থেকে ছিটকে গিয়েছে এই শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীরা। পুতুল নাচের পরম্পরায় ডাং পুতুলই সর্বাপেক্ষা প্রাচীন বলে জানা যায়, আর – দক্ষিণ ২৪ পরগনার জয়নগর বিখ্যাত ডাং পুতুলের জন্য। একটা সময় এই পুতুল নাচ শিল্পীরাই সাধারণ মানুষের মনোরঞ্জন করতেন এবং পুতুল নাচের মাধ্যমে সামাজিক বার্তা ছড়িয়ে দিতেন । আর সেই ধারাকে বজায় রাখতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন জয়নগরের নিরাপদ মন্ডল।
advertisement
advertisement
নিজেই তৈরি করেছেন ‘সত্যনারায়ণ পুতুল নাট্য সংস্থা’ নামে একটি দল। আর সেই দলের কলাকুশলীদের নিয়ে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে উপস্থাপন করে চলেছেন আলিবাবা ও চল্লিশ চোর এবং মুঙ্গলির মতো নানান আকর্ষণীয় কাহিনী। এই পুতুল নাচ শিল্পকে বাঁচিয়ে রাখতে তার রীতিমতো সংগ্রাম চালিয়ে যাচ্ছেন জয়নগর থানার অন্তর্গত মায়া হাউুরি গ্রামের বাসিন্দা নিরাপদ মন্ডল। বর্তমানে তিনি কোন প্রেক্ষাগৃহ বা ফাঁকা মাঠ যেখানেই তার পুতুল নাচ নিয়ে পৌঁছে যাচ্ছেন সেখানেই ভরে যাচ্ছে দর্শক আসন।সম্প্রতি জয়নগরের রূপ ও অরূপ মঞ্চে মঞ্চস্থ হয়ে গেল তার দলের আলিবাবা ও চল্লিশ চোর কাহিনীটি। এই অনুষ্ঠানেও দর্শক আসনে ছিল উপচে পড়া ভিড়। অনুষ্ঠান শেষে খুশি দর্শক আসনে থাকা ৮ থেকে ৮০ সব বয়সের মানুষ।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সুমন সাহা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Puppet Theatre: আজও ঐতিহ্যের ডাং পুতুল নাচ বাঁচিয়ে রেখেছেন জয়নগরের এই শিল্পী
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement