advertisement

‘নকুলদানা’ মন্তব্যের জের, ফের অনুব্রতকে শোকজ নির্বাচন কমিশনের

Last Updated:
#বীরভূম: ‘কমিশনও নকুলদানা খায়’ ৷ কিছুদিন আগে এমনই একটি নিদানের জেরে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডল ৷ এই নকুলদানা মন্তব্যের জেরেই নির্বাচন কমিশন শোকজ করেছিল তাঁকে। সেই শোকজের জবাবও দিয়েছিলেন অনুব্রত। কিন্তু সেই মন্তব্যেও তুষ্ট হয়নি নির্বাচন কমিশন ৷ ফের অনুব্রতকে শোকজ করল কমিশন ৷
কিছুদিন আগে বীরভূমের লাভপুরে তৃণমূলের একটি জনসভার আয়োজন করা হয় ৷ সেই জনসভা থেকেই নকুলদানা নিদান দেন অনুব্রত ৷ তিনি বলেছিলেন,  ‘নির্বাচন কমিশনকেও নকুলদানা খাওয়াবেন ৷ যে নকুলদানা খাবে, তৃণমূলকেই ভোট দেবে ৷ নকুলদানা খেয়ে অন্যকে ভোট দেবে না ৷’
এই নকুলদানা মন্তব্যের জেরেই নির্বাচন কমিশন শোকজ করেছিল তাঁকে। সেই শোকজের জবাবে অনুব্রতর যুক্তি ছিল,  নকুলদানা পুজোর অন্যতম এক উপকরণ ও সেই অর্থেই নকুলদানার কথা বলেছেন তিনি । একইসঙ্গে তিনি কারওর নাম উল্লেখ করেন নি ও সেক্ষেত্রে বিতর্কের কোনও প্রসঙ্গে আসে না ৷ তবে, অনুব্রতের এই সাফাইয়ে তুষ্ট হননি নির্বাচন কমিশনের আধিকারিকরা ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘নকুলদানা’ মন্তব্যের জের, ফের অনুব্রতকে শোকজ নির্বাচন কমিশনের
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement