advertisement

১০০ শতাংশ দৃষ্টিহীন সার্টিফিকেটের পরও পোলিং অফিসারের ডিউটি দিল নির্বাচন কমিশন

Last Updated:
#পূর্ব বর্ধমান: দৃষ্টিহীন ব্যক্তিকে ভোটের ডিউটি দিল নির্বাচন কমিশন৷ একশো শতাংশ দৃষ্টিহীন প্রতিবন্ধীর সার্টিফিকেট জমা দেওয়া সত্ত্বেও ফাস্ট পোলিং অফিসারের ডিউটি দেওয়া হয় তাকে৷ তবে এবারই প্রথম নয়৷ এর আগের নির্বাচনেও ডাক এসেছিল তার৷ ২০০৮ থেকে প্রতি নির্বাচনেই আসে বলে অভিযোগ করেছেন মেমরির ইউনিট টু স্কুলের শিক্ষক হেমন্ত বন্দ্যোপাধ্যায়৷
পূর্ব বর্ধমানের মেমরির স্কুল শিক্ষক হেমন্তবাবু একশো শতাংশ দৃষ্টিহীন প্রতিবন্ধীর সার্টিফিকেট জমা দিয়েছেন৷ কিন্তু তাঁর অভিযোগ যে প্রতিবারই ভোটের কাজে তার নাম উঠে আসে৷ প্রতিবারই পদেপদে হেনস্থা হতে হয় বলে অভিযোগ করেছেন ওই শিক্ষক৷ এমনকি তার দেওয়া মেডিকেল সার্টিফিকেটও মানতে চান না আধিকারিকরা বলেও অভিযোগ করেছেন হেমন্ত বন্দ্যোপাধ্যায়৷
তাকে দেওয়া নির্ধারিত ভোটের ডিউটিতে তিনি যাবেন, জানিয়েছেন তিনি৷ তবে তার জন্য নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় পরিকাঠামোর জন্য আবেদন জানিয়েছেন মেমরির এই শিক্ষক৷ ডিউটি ট্রেনিং-এ যোগ দিয়ে অভিনব প্রতিবাদ এই দৃষ্টিহীন শিক্ষকের৷ ভোটের ট্রেনিংয়ে ব্রেইল সহ প্রয়োজনীয় পরিকাঠামোর দাবি রাখলেন তিনি৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
১০০ শতাংশ দৃষ্টিহীন সার্টিফিকেটের পরও পোলিং অফিসারের ডিউটি দিল নির্বাচন কমিশন
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement