advertisement

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সোনাঝুড়িতে পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ ইকোট্যুরিজম পার্ক

Last Updated:

মুখ্যমন্ত্রীর ঘোষণা মতই সোনাঝুড়িতে শুরু হয়েছে ইকোট্যুরিজম পার্কের কাজ।

#বোলপুর: মুখ্যমন্ত্রীর ঘোষণা মতই সোনাঝুড়িতে শুরু হয়েছে ইকোট্যুরিজম পার্কের কাজ। এখনও পুরোপুরি কাজ শেষ না হলেও কাজের গতি দেখে খুশি পর্যটকরা। তাদের জন্যই থাকছে বাঁশ দিয়ে তৈরি ছাউনিতে বিশ্রাম নেওয়ার জায়গা। আলাদা বাথরুম সহ একাধিক সুযোগ সুবিধা।
বাইশে মে দুহাজার সতেরো। মুখ্যমন্ত্রী বোলপুরে গিয়ে সোনাঝুড়িতে একটি ইকোট্যুরিজম পার্ক তৈরির কথা ঘোষণা করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ঘোষণা মতই সোনাঝুড়িতে শুরু হয়েছে ইকোট্যুরিজম পার্ক তৈরির কাজ। পর্যটকদের জন্য থাকছে বাঁশের ছাউনি দেওয়া বিশ্রাম নেওয়ার জায়গা। আলাদা বাথরুম সহ একাধিক সুবিধা। মুখ্যমন্ত্রী কোনও মিথ্যা প্রতিশ্রুতি দেন না। তাই তাঁর ঘোষণার কিছুদিনের মধ্যেই পার্কের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
advertisement
এখনও পুরোপুরি শুরু হতে আরও কিছুদিন সময় লাগবে। কিন্তু এর মধ্যেই পর্যটকরা ভিড় জমিয়েছেন সোনাঝুড়ি ইকোট্যুরিজম পার্কে। এই উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।
advertisement
সোনাঝুড়ির ইকো ট্যুরিজম পার্কের কাজ শেষ হলে পর্যটকদের আনা গোনা আরও বাড়বে বলেই আশা প্রশাসনের।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মুখ্যমন্ত্রীর উদ্যোগে সোনাঝুড়িতে পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ ইকোট্যুরিজম পার্ক
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement