advertisement

Lakshmi Puja 2025: গত বছর ছিল ২ কোটি টাকার নকল নোটের মণ্ডপ, আর এবার? কোন থিমে সাজল তমলুকের মিদ্যা পরিবারের লক্ষ্মীপুজো

Last Updated:

শেষ বছর ২ কোটি টাকার ১০০, ৫০০, ২০০০ টাকার নকল নোট দিয়ে মণ্ডপ বানিয়ে খুব ভাইরাল হয়েছিল। দর্শনার্থীদের সামাল দিতে রীতিমতো হিমসিম খেতে হয়েছিল তমলুক থানার পুলিশকে।

+
সিঙ্গাপুর

সিঙ্গাপুর থিমে পুজো মণ্ডপ

তমলুক, সৈকত শী: পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ও নন্দকুমার থানার সীমান্তবর্তী সাউতানচক এলাকা এখন লক্ষ্মীপুজোর অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। এই অঞ্চলের একাধিক ক্লাব ও পরিবার-নির্ভর পুজো এখন থিমের প্রতিযোগিতায় মাতোয়ারা। শুধু গ্রামের মানুষ নয়, ভিন জেলার দর্শনার্থীরাও এখন নজর রাখছেন এখানকার থিম মণ্ডপের দিকে। এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় থাকে তমলুকের বিখ্যাত মিদ্যা পরিবারের পারিবারিক পুজো। ২৭ ধরে এই পরিবার নিজস্ব আয়োজনে লক্ষ্মীপুজো করে আসছে। প্রতি বছরই অভিনব থিমের জন্য এই পুজোর আলাদা খ্যাতি রয়েছে।
দুর্গাপুজোর পাশাপাশি লক্ষ্মীপুজোতেও থিমের ছড়াছড়ি। প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গর্গকে শ্রদ্ধা জানাতে তাঁর মৃত্যুর শহর ‘সিঙ্গাপুর সিটি’কেই থিম হিসাবে তুলে ধরল তমলুকের সাউতানচকের মিদ্যা পরিবার। আর সেই সিঙ্গাপুর সিটি দেখতে দর্শনার্থীদের ভিড় জমে উঠেছে। শেষ ২৭ বছর ধরে তমলুকের মিদ্যা পরিবারের থিমের মণ্ডপ বানিয়ে মানুষকে তাক লাগিয়ে আসছেন। ২০০৮ সালে টাইটনিক জাহাজ থিম করে নজর কেড়েছিল। আর শেষ বছর ২ কোটি টাকার ১০০, ৫০০, ২০০০ টাকার নকল নোট দিয়ে মণ্ডপ বানিয়ে খুব ভাইরাল হয়েছিল। দর্শনার্থীদের সামাল দিতে রীতিমতো হিমসিম খেতে হয়েছিল তমলুক থানার পুলিশকে।
advertisement
advertisement
মিদ্যা পরিবারের সদস্য কমল মিদ্যা জানান, “ছোট বয়স থেকে বাড়িতে থিমের মণ্ডপ করে লক্ষ্মীপুজোর আয়োজন হত। সময়ে সঙ্গে সঙ্গে  থিমের পরিবর্তন ও মানুষের ঢল দেখে নতুনত্ব কিছু করার চেষ্টা থাকে সব সময়। ২০২৪ সালে বছর নকল নোট দিয়ে দু’কোটি টাকার মণ্ডপ নির্মাণ করে বেশ সাড়া পড়েছিল। সম্প্রতি সঙ্গীত শিল্পী জুবীন গর্গ সিঙ্গাপুরে প্রয়াত হয়েছেন। তাঁকে শ্রদ্ধা জানাতেই সিঙ্গাপুর সিটি  থিম হিসাবে নির্মাণ করা হয়েছে। পাঁচ দিন ধরে মানুষ মণ্ডপ দেখার সুযোগ পাবে। ভিড় নিয়ন্ত্রণ পুলিশের পাশাপাশি পর্যাপ্ত সেচ্ছাসেবক থাকবে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মিদ্যা পরিবারে মণ্ডপে এলে মনে হবে আপনি সিঙ্গাপুর শহরে ঘুরে বেড়াচ্ছেন। যানবাহন থেকে রাস্তাঘাটের সমস্ত কিছুই মণ্ডপে তুলে ধরা হয়েছে। শেষ প্রায় এক মাস ধরে মণ্ডপ নির্মানের কাজ চলেছে। মণ্ডপ নির্মাণ থেকে মানুষ ভিড় জমাতে থাকে মিদ্যা পরিবারে। শেষ বছরের থেকেও এবারে আরও বেশি মানুষ মণ্ডপ ও প্রতিমা দর্শনে আসবে আশাবাদী মিদ্যা পরিবার। শুধু পূর্ব মেদিনীপুর নয়, পার্শ্ববর্তী জেলা থেকে মানুষ ভিড় জমিয়েছিলেন এই মণ্ডপ দেখতে। এ বছর থিম করা হয়েছে সিঙ্গাপুর শহর। মণ্ডপ থেকে প্রতিমা সবকিছুতেই সিঙ্গাপুরের স্থাপত্যশৈলী ও বৈশিষ্ট্য ফুটিয়ে তোলা হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lakshmi Puja 2025: গত বছর ছিল ২ কোটি টাকার নকল নোটের মণ্ডপ, আর এবার? কোন থিমে সাজল তমলুকের মিদ্যা পরিবারের লক্ষ্মীপুজো
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement