advertisement

Durga Puja 2025: ৩৫০ বছর ধরে বেলেড়া গ্রামের ভট্টাচার্য পরিবারে বছরভর মহা সমারোহে পূজিত হন সিংহবাহিনী

Last Updated:

Durga Puja 2025: শুধু বছরের চার দিন নয়, ৩৫০ বছর ধরে ১২ মাস দেবী দুর্গা পূজিত হন পূর্ব বর্ধমানের এই গ্রামে।হয় না দেবীর ভাসান,পালি করে শরিকদের বাড়িতে চলে দেবীর আরাধনা।

+
দেবী

দেবী সিংহবাহিনী

বেলেড়া, পূর্ব বর্ধমান, সায়নী সরকার: শুধু বছরের চার দিন নয়, ৩৫০ বছর ধরে ১২ মাস দেবী দুর্গা পূজিত হন পূর্ব বর্ধমানের এই গ্রামে। হয় না দেবীর নিরঞ্জন,পালা করে শরিকদের বাড়িতে চলে দেবীর আরাধনা। অষ্টধাতুর এই মূর্তি গ্রামের ভট্টাচার্য পরিবারের শরিকদের বাড়িতে পূজিত হয় সারা বছর ধরে। তবে পুজোর চারদিন ভট্টাচার্য পরিবারের মন্দিরে পঞ্চমুণ্ডির আসনে বসিয়ে পুজো করা হয় সিংহবাহিনীর।
পূর্ব বর্ধমানের বেলেড়া গ্রামে দেবী দুর্গা পূজিত হন সিংহবাহিনী রূপে। মহিষাসুর ও দেবীর বাহন সিংহ থাকলেও দেবীর সঙ্গে থাকেন না তাঁর চার সন্তান সরস্বতী,কার্তিক,গণেশ ও লক্ষ্মী।রামরুদ্র বাচস্পতির হাত ধরে প্রায় ৩৫০ বছর আগে পুজোর সূচনা হয়। পরে প্রায় ১০০ বছর আগে পরিবারের সদস্য বিশ্বম্ভর বন্দ্যোপাধ্যায় পঞ্চমুণ্ডির আসন প্রতিষ্ঠা করে এবং দুর্গাপুজোর সময় সেখানেই দেবীর আরাধনা শুরু করেন।পুজো চার দিন রীতিনীতি মেনে পুজো করা হয় দেবীকে।অষ্টমীর দিনে বলি প্রথা চালু থাকলেও বর্তমানে বন্ধ ছাগবলি। কলা,আখ ও চালকুমড়ো বলি দেওয়া হয়। পরিবারের বর্তমান সদস্য তুষার ভট্টাচার্য জানান, ‘‘এটা আমাদের ভট্টাচার্য পরিবারের পুজো। সারাবছর মা প্রত্যেকের বাড়িতে যান এবং নিত্যপুজো হয়। পুজোর চার দিন রীতিনীতি মেনে শাস্ত্রমতে পুজো হয় এবং মাকে পঞ্চমুণ্ডির আসনে নিয়ে আসা হয়।’’
advertisement
আরও পড়ুন : মোহর-সহ দেড় কেজি সোনায় তৈরি কনকদুর্গার চালচিত্রে দেড় মণ রুপো! জঙ্গলমহলের এই পুজো ঘিরে থাকে কড়া নিরাপত্তা
সারা বছর নিত্যপুজোর পর, দুর্গাপুজোর চারদিন বেলেড়া গ্রামের ভট্টাচার্য পরিবারে এক ভিন্ন রূপ নেয় এই উৎসব। পারিবারিক প্রথা মেনে পঞ্চমুণ্ডির আসনে দেবীকে স্থাপন করা হয় এবং শাস্ত্রীয় রীতি অনুযায়ী চলে আরাধনা।আজও সেই প্রাচীন ঐতিহ্যকেই বহন করে চলেছে এই পরিবার।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: ৩৫০ বছর ধরে বেলেড়া গ্রামের ভট্টাচার্য পরিবারে বছরভর মহা সমারোহে পূজিত হন সিংহবাহিনী
Next Article
advertisement
Narendra Modi Invites Tarique Rahman to India: 'ভারত সফরে আসুন', তারেক রহমানের হাতে মোদির আমন্ত্রপত্র দিয়ে এলেন দূত ওম বিড়লা!
'ভারতে আসুন', তারেক রহমানের হাতে মোদির আমন্ত্রপত্র দিয়ে এলেন দূত ওম বিড়লা!
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হয়ে উপস্থিত থাকলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানের হাতে ভারতে আসার আমন্ত্রণপত্রও তুলে দিয়েছেন লোকসভার অধ্যক্ষ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement