advertisement

দোকানে কাজ করে স্কেটিং-শ্যু কেনা, YouTube দেখে স্কেটিং শেখা, রাম মন্দির-কেদারনাথ জয় দশম শ্রেণীর পড়ুয়ার

Last Updated:

East Bardhaman News: ইউটিউব দেখেই শেখা স্কেটিং, স্কেটিং শিখে রাম মন্দির- কেদারনাথ জয় দশম শ্রেণীর পড়ুয়ার।পরিবারের বিপক্ষে গিয়েই প্রথম নিজের উপার্জনে স্কেটিং শু কিনে শুরু স্কেটিং। এখন অনেকের কাছেই অনুপ্রেরণা সে, পরবর্তীতে নিজের একটা স্কুল করার ইচ্ছা রয়েছে তার।

+
অভিজিতের

অভিজিতের ছবি

বর্ধমান: ইউটিউব দেখেই শেখা স্কেটিং! স্কেটিং শিখে রাম মন্দির- কেদারনাথ জয় দশম শ্রেণীর পড়ুয়ার। পরিবারের বিপক্ষে গিয়েই প্রথম নিজের উপার্জনে স্কেটিং শু কিনে শুরু স্কেটিং। এখন অনেকের কাছেই অনুপ্রেরণা সে, পরবর্তীতে নিজের একটা স্কুল করার ইচ্ছা রয়েছে তার। একদিন বর্ধমানের বুকে স্কেটিং-কে তুলে ধরতে চায় সে।
বর্তমানে তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে স্কেটিং। অনেকেরই ইচ্ছা থাকলেও উপায় হয় না। কিন্তু নিজের ইচ্ছা শক্তি দিয়ে অসম্ভবকে জয় করেছে দশম শ্রেণীর পড়ুয়া। বর্ধমান শহরের মিঠাপুকুর এলাকার বাসিন্দা অভিজিৎ ঘোষ, সেহারাবাজার কুকুরা অনিলাবালা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
advertisement
advertisement
ইউটিউব দেখেই স্কেটিং শেখার ইচ্ছা, এটা নিয়েই এগিয়ে যেতে চায় সে ভবিষ্যতে। ইতিমধ্যেই স্কেটিং করে রামমন্দির,কেদারনাথ ভ্রমণ করেছে। পরবর্তী লক্ষ্য তার দিঘা। বর্তমানে অনেকের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছে অভিজিৎ। প্রথমদিকে তার এই যাত্রায় পরিবারকে পাশে না পেলেও ইচ্ছাশক্তি আর অদম্য জেদ থেকে নিজে উপার্জন করেই দশ হাজার টাকা দিয়ে কিনেছিল স্কেটিং শু। পড়াশোনার পাশাপাশি তার উপার্জনেরও একটি পথ হয়ে উঠেছে এই স্কেটিং।
advertisement
ইতিমধ্যে সাতজনকে স্কেটিং শেখাচ্ছে অভিজিৎ, ভবিষ্যতে খুলতে চায় নিজের একটি স্কুল।অভিজিৎ জানায়, ক্লাস এইটে পড়ার সময় প্রথম ইউটিউবে ভিডিও দেখে স্কেটিং করার কথা বাড়িতে জানালে রাজি হয়নি তার পরিবার। একটি দোকানে কাজ করে টাকা জমিয়ে স্কেটিং শু কিনে ইউটিউব দেখে স্কেটিং শেখা তার । দশম শ্রেণীতে প্রথম স্কেটিং করে রাম মন্দির এবং পরে কেদারনাথ যাওয়া।পরিবার প্রথমে পাশে না থাকলেও এখন অনেকটা সাপোর্ট করে। বর্তমানে বিভিন্ন জায়গায় ভ্রমণের পাশাপাশি বেশ কয়েকজনকে সে স্কেটিং শেখাচ্ছে।
advertisement
নিজের উপার্জনে স্কেটিং শু কেনা থেকে শুরু করে বর্ধমানের বুকে স্কেটিংকে তুলে ধরা, নিজের একটি স্কুল খেলার স্বপ্ন দেখা অভিজিতের এই যাত্রা বর্তমানে অনেকের কাছেই হয়ে উঠেছে এক অনুপ্রেরণা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দোকানে কাজ করে স্কেটিং-শ্যু কেনা, YouTube দেখে স্কেটিং শেখা, রাম মন্দির-কেদারনাথ জয় দশম শ্রেণীর পড়ুয়ার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement