advertisement

Duttapukur blast: কেরামতের পর মৃত্যু মূল অভিযুক্ত শামসুরেরও! দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে মৃত বেড়ে ৯, গ্রেফতার ১

Last Updated:

দত্তপুকুরে বাজি বিস্ফোরণ কাণ্ডে মূল কারবারি হিেসবে দু জনের নাম উঠে এসেছে৷ তাদের মধ্যে অন্যতম কেরামত আলি এবং তার ছেলে রবিউলের বিস্ফোরণের জেরে গতকালই মৃত্যু হয়৷

বিস্ফোরণস্থলের ছবি৷
বিস্ফোরণস্থলের ছবি৷
জিয়াউল আলম, দত্তপুকুর: দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল ৯৷ ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় গতকালই ৯ জনের মৃত্যু হয়েছিল বলে জানিয়েছিল পুলিশ৷ এর পর রবিবার গভীর রাতে হাসপাতালে মৃত্যু হয় ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত শামসুর আলির৷ এ দিন সকালে দুর্ঘটনাস্থলের কাছে একটি পুকুরের ভিতর থেকে আরও একটি মুণ্ডহীন দেহ উদ্ধার হয়৷ কাছের একটি কলাবাগানের মধ্যে মেলে ওই দেহটিরই মুণ্ডু৷ আরও দু জনের মৃত্যুর পর দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়়ে হল ৯৷
দত্তপুকুরে বাজি বিস্ফোরণ কাণ্ডে মূল কারবারি হিেসবে দু জনের নাম উঠে এসেছে৷ তাদের মধ্যে অন্যতম কেরামত আলি এবং তার ছেলে রবিউলের বিস্ফোরণের জেরে গতকালই মৃত্যু হয়৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় কেরামতের সহযোগী শামসুর আলির৷ দুই প্রধান অভিযুক্তের মৃত্যু হলেো কেরামতের ব্যবসায়িক অংশীদার সফিকুল ইসলাম নামে কেরামতের এক ব্যবসায়িক অংশীদারকে গ্রেফতার করে পুলিশ৷ নীলগঞ্জ এলাকা থেকেই তাকে গ্রেফতার করা হয়৷
advertisement
advertisement
ভয়াবহ বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল, এ দিন সকালেও ঘটনাস্থলে গিয়ে তা স্পষ্ট হয়ে গিয়েছে৷ যেখানে বিস্ফোরণ ঘটে, তার পিছন দিকে প্রায় ৩০ মিটার দূরে এ দিন সকালে উদ্ধার হয় আরও একটি দেহ৷ ৫০ মিটার দূরে কলাবাগানে মিলেছে একজনের মুণ্ডু৷ প্রায় ৮০ মিটার দূরে ধ্বংসস্তূপের মধ্যে মিলেছে কাটা হাত!
স্থানীয়দের দাবি, এলাকার বিধায়ক, গ্রাম পঞ্চায়েত, পুলিশ সবাই এই বেআইনি কারবারের কথা জানত৷ প্রশাসনিক মদতেই চলছিল এই ঝঁুকির কারবার৷ শনিবার রাতেও কেরামত নিজের বাজি কারখানায় লরি ভর্তি করে বারুদ সহ বাজি তৈরির কাঁচামাল নিয়ে এসেছিল বলেও অভিযোগ স্থানীয়দের৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Duttapukur blast: কেরামতের পর মৃত্যু মূল অভিযুক্ত শামসুরেরও! দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে মৃত বেড়ে ৯, গ্রেফতার ১
Next Article
advertisement
কুয়েত থেকে কোচি পৌঁছল বিমান, এল ২০ জন ভারতীয়ের মরদেহ, জানুন তাঁদের পরিচয়
কুয়েত থেকে কোচি পৌঁছল বিমান, এল ২০ জন ভারতীয়ের মরদেহ, জানুন তাঁদের পরিচয়
  • ইরানের ধারাবাহিক হামলার কারণে মরদেহ ভারতে ফেরাতে বিলম্ব হয়েছে

  • নিহতদের মরদেহ যত দ্রুত সম্ভব তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে

  • কুয়েতে অবস্থিত ভারতীয় মিশন স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement