advertisement

Miracle Boy: খুদে বালকের দারুণ কাণ্ড, তার কচি হাতেই প্রাণ পায় প্রতিমা, মন্ত্রোচ্চারণে তুষ্ট হন দুর্গতিনাশিনী, চিনে নিন এই মিরাকেল বালককে

Last Updated:

Durga Puja: মন্ত্র পাঠ থেকে মূর্তি তৈরি করে পুজো, সবই করে বাঁকুড়ার বালক, সপ্তম শ্রেণির ছাত্রের কান্ড দেখে অবাক হয়েছেন, শুদ্ধ উচ্চারণে মন্ত্র পাঠ করে মূর্তি তৈরি করে...

+
মন্ত্র

মন্ত্র পাঠ এবং মূর্তি তৈরি

বাঁকুড়া:  সপ্তম শ্রেণীর ছাত্র সংকেত সেন। বাঁকুড়ার কেন্দুয়াডিহির বাসিন্দা, বালক সংকেতের প্রতিভা আপনাকে অবাক করবে। শুদ্ধ উচ্চারণে মন্ত্র পাঠ করে মা দুর্গার মূর্তি তৈরি করছে ডিএভি পাবলিক স্কুলের ক্লাস সেভেনের ছাত্র সংকেত। এই ছেলের কান্ড দেখে এক প্রকার অবাক হয়েছেন কেন্দুয়াডিহি উচ্চ বিদ্যালয় এর গণিতের শিক্ষক সম্পর্কে সংকেতের বাবা নিতাই সেন এবং পেশায় নৃত্যশিল্পী সংকেতের মা মৌমিতা সেন। দাদু তুলসী চরণ সেনের কাছে মন্ত্র পাঠ করা শিখেছে সংকেত।
মাটির মা দুর্গা বিগত পাঁচ বছর ধরে বানায় সে। নিজের হাতেই সব সরঞ্জাম জোগাড় করে সংকেত। তারপর সেই মূর্তিকেই পুজো করে ক্লাস সেভেনের ছাত্র সংকেত। সঙ্গে রয়েছে মন্ত্র পাঠ।পুঁথিগত বিদ্যা, ভাষার শিক্ষা এবং খেলাধুলো বাদ দিয়েও বাচ্চাদের বিকাশ নির্ভর করে তাদের নিজস্ব চিন্তাধারার উপরে। সংকেত সেন সেই চিন্তাধারা প্রদর্শন করছে, বিগত কয়েক বছর। দুর্গা পুজো মানে বন্ধুদের সঙ্গে চুটিয়ে মজা করা, খাওয়া-দাওয়া এবং ঠাকুর দেখা।
advertisement
advertisement
তবে বাঁকুড়ার ক্লাস সেভেনের এই ছাত্রের দুর্গাপূজা শুরু হয় প্রায় ১৫ দিন আগে থেকে মূর্তি তৈরির মাধ্যমে। তারপর সেই মূর্তি পূজিত হন সংকেতের বাড়িতেই, তার হাতে। বিষয়টি জানাজানি হতে, অবাক হয়েছেন প্রতিবেশীরা, অবাক হয়েছেন সংকেতের শিক্ষক শিক্ষিকারাও। এমনকি সংকেত এর মন্ত্র পাঠ এবং পুজো দেখতে তাদের বাড়িতে ভিড় জমান পরিচিতরা।
advertisement
ছোট ছেলে, প্রচেষ্টা শেষ নেই। ইংরেজি মাধ্যমের ছাত্র হলেও, বাংলা এবং সংস্কৃত মন্ত্র পাঠে পারদর্শীহতে চায় সে। সেই কারণেই বিভিন্ন ভিডিও এবং ইন্টারনেটের ব্যবহার করে সঠিক উচ্চারণ শিখে নেয় বারবার। একপ্রকার বলা চলে, দাদু তুলসীচরণ সেনের কাছে নিজস্ব তাগিদের ওপর ভর করে বাঁকুড়ার সপ্তম শ্রেণীর ছাত্র সংকেত তার আধ্যাত্মিক ভাবধারার প্রসার শুরু করে দিয়েছে ইতিমধ্যেই।
advertisement
Neelanjan Banerjee
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Miracle Boy: খুদে বালকের দারুণ কাণ্ড, তার কচি হাতেই প্রাণ পায় প্রতিমা, মন্ত্রোচ্চারণে তুষ্ট হন দুর্গতিনাশিনী, চিনে নিন এই মিরাকেল বালককে
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement