advertisement

Bangla News: কোথায় হারিয়ে গেছে মা, কেটে গেল কতদিন! লক্ষ্মীপুজোর রাতে এল সেই ফোন...

Last Updated:

Bangla News: লক্ষীপূজার রাত থেকে জয়নগর থানা এলাকায় শ্রীপুরের কাশিমপুর গ্রামে দ্রৌপদী প্রামানিককে দেখতে পান 'আমরা সবাই' ক্লাবের সদস্যরা।

মায়ের খোঁজ এল (প্রতীকী ছবি)
মায়ের খোঁজ এল (প্রতীকী ছবি)
#জয়নগর: দীর্ঘ ৬ বছর নিখোঁজ থাকার পরে জয়নগর থানার পুলিশ ও স্থানীয় ক্লাবের সহযোগিতায় মা-কে ফিরে পেলেন মেয়ে ।
নিমতা থানার স্বামী বিবেকান্দন সরণীর বাসিন্দা দ্রৌপদী প্রামানিক (৬৫) নিখোঁজ হয়েছিলেন ২০১৫ সালে। বাড়ি থেকে ৬ বছর আগে নিখোঁজ হয়ে যাওয়ার পর অনেক খুঁজলেও পাওয়া যায়নি তাঁকে।
লক্ষীপূজার রাত থেকে জয়নগর থানা এলাকায় শ্রীপুরের কাশিমপুর গ্রামে দ্রৌপদী প্রামানিককে দেখতে পান 'আমরা সবাই' ক্লাবের সদস্যরা। তাঁকে দেখা যায় এলাকার দোকান থেকে খাওয়ার কিনতে। এলাকার সকলের সন্দেহ হওয়ায় ওই বৃদ্ধাকে তাঁরা জিজ্ঞাসাবাদ করলে তিনি কিছু বলতে চান না।
advertisement
advertisement
কিন্তু তাঁকে লিখতে দিলে উনি নিজের নাম, আত্মীয়ের নাম, ঠিকানা লিখে দেন। ক্লাবের ছেলেরা তৎক্ষণাৎ জয়নগর থানায় ঘটনাটি জানায়। এরপরই বৃদ্ধার আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করেন জয়নগর থানার পুলিশ। শুক্রবার ওই বৃদ্ধার মেয়ে আসেন জয়নগর থানায়। দীর্ঘ ৬ বছর পরে মা-কে ফিরে পেয়ে আনন্দিত মেয়ে উমা মণ্ডল।
advertisement
দীর্ঘ ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়া, থানা-পুলিশ, বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে মা-কে খোঁজার চেষ্টা করছেন মেয়ে ও তাঁর পরিবার। কিন্তু কোন ভাবেই মা-কে ফিরে পাওয়া সম্ভব হয়নি। অবশেষে তা পাওয়া সম্ভব হল। সেই কারণেই জয়নগরের স্থানীয় ক্লাব এবং থানাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন সকলে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: কোথায় হারিয়ে গেছে মা, কেটে গেল কতদিন! লক্ষ্মীপুজোর রাতে এল সেই ফোন...
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement