advertisement

Nadia Household Gas Pipeline: নভেম্বরেই কল্যাণীতে শুরু বাড়ি বাড়ি পাইপলাইনের গ্যাস পরিষেবা, জানুন আবেদন ও খরচের বিস্তারিত

Last Updated:

এই প্রকল্প সফল হলে ভবিষ্যতে নদিয়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলাতেও পর্যায়ক্রমে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ চালু করা হবে। আপাতত কল্যাণীবাসীই পাচ্ছেন এই নতুন যুগের গ্যাস ব্যবস্থার স্বাদ।

শহরে আসতে চলেছে পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস পরিষেবা
শহরে আসতে চলেছে পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস পরিষেবা
কল্যানী, নদিয়া: ভারী গ্যাস সিলিন্ডার তোলার ঝামেলা এবার অতীত হতে চলেছে কল্যাণীবাসীর জন্য। রাজ্যের প্রথম শহর হিসেবে কল্যাণীতেই নভেম্বর মাসে শুরু হতে চলেছে বাড়ি বাড়ি পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ। বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড (BGCL)-এর সূত্রে জানা গিয়েছে, নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকেই এই বহুল প্রত্যাশিত পরিষেবা চালু হতে পারে।
গেইল (GAIL) ও রাজ্য সরকারের গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কর্পোরেশনের যৌথ উদ্যোগে গঠিত BGCL প্রাথমিকভাবে কল্যাণী পুরসভার অন্তর্গত প্রায় ১০০ থেকে ১৭১টি বাড়িতে পাইপের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস (PNG) সরবরাহ শুরু করবে। প্রতিটি বাড়িতেই বসানো হবে গ্যাস মিটার, যার মাধ্যমে ব্যবহৃত গ্যাসের পরিমাণ হিসেব করা হবে। সংস্থার সিইও অনুপম মুখোপাধ্যায় জানিয়েছেন, “কল্যাণীতে আমরা ক্যাসকেড ব্যবহার করব না, সরাসরি পাইপলাইনের মাধ্যমে গ্যাস পৌঁছে দেওয়া হবে। তাই এটিই প্রকৃত অর্থে পিএনজি পরিষেবা।”
advertisement
এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাড়ি বাড়ি জলের লাইনের মতোই গ্যাসের লাইন পৌঁছে যাবে রান্নাঘরে। এতে ব্যবহারকারীরা নিয়মিত সিলিন্ডার বুকিং বা ডেলিভারির ঝামেলা থেকে মুক্তি পাবেন।
advertisement
এখন দেখা যাক, কত খরচে এবং কীভাবে এই সংযোগ মিলবে—
নতুন সংযোগের জন্য প্রাথমিকভাবে খরচ হবে ৬,৩০০ টাকা, সঙ্গে যোগ হবে জিএসটি। পাইপের মাধ্যমে সরবরাহিত গ্যাসের দাম নির্ধারিত হয়েছে প্রতি ঘনমিটারে ৫১ টাকা। এখানে কোনও ভর্তুকি থাকবে না। ব্যবহার অনুযায়ী প্রতি দুই মাসে একবার বিল আসবে। বিল অনলাইনে পরিশোধের সুবিধাও থাকবে। প্রতিটি বাড়ির মিটারের ছবি অনলাইনে আপলোড করলেই বিল তৈরি হবে।
advertisement
এই সংযোগের জন্য আবেদন করা যাবে অনলাইন ও অফলাইন—দুটি মাধ্যমেই। সংস্থার প্রতিনিধিরা সরাসরি আবেদন গ্রহণ করবেন, পাশাপাশি BGCL-এর ওয়েবসাইট থেকেও আবেদন করা যাবে।
এই প্রকল্প সফল হলে ভবিষ্যতে নদিয়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলাতেও পর্যায়ক্রমে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ চালু করা হবে। আপাতত কল্যাণীবাসীই পাচ্ছেন এই নতুন যুগের গ্যাস ব্যবস্থার স্বাদ।
advertisement
মৈনাক দেবনাথ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia Household Gas Pipeline: নভেম্বরেই কল্যাণীতে শুরু বাড়ি বাড়ি পাইপলাইনের গ্যাস পরিষেবা, জানুন আবেদন ও খরচের বিস্তারিত
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement