advertisement

পথ দুর্ঘটনায় প্রচুর কুকুরের মৃত্যু, জন্মহার কমাতে তারাপীঠ এলাকায় সারমেয়দের স্টেরিলাইজেশন 

Last Updated:

সারমেয়দের স্টারিলাইজেশন পক্রিয়া শুরু করেছে বীরভূমের সিউড়ির নির্বাকন্ন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা ।             

#বীরভূম: বীরভূমের তারাপীঠে ভক্তদের ভিড় বারোমাসই । যার ফলে বছর ভর থাকে গাড়ির চাপ৷ আর এমন অনেক গাড়িতে পিষে মৃত্যু হচ্ছে সারমেয়দের৷ মারা যাচ্ছে ছোট্ট বা বাচ্চা সারমেয়রা৷ তাই তারাপীঠ এলাকার সারমেয়দের জন্মহার কমাতে ওই এলাকার সারমেয়দের স্টারিলাইজেশন পক্রিয়া শুরু করেছে বীরভূমের সিউড়ির নির্বাকন্ন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা ।
বর্তমানে তারাপীঠ এলাকায় সারমেয়দের সংখ্যা বৃদ্ধি পেয়েছে৷ তবে পথদুর্ঘটনায় মৃত্যু হারও বেড়েছে সারমেয়দের৷ এছাড়াও তেলযুক্ত খাবার খেয়ে বেশিরভাগ সারমেয়র গায়ের লোম উঠে যাচ্ছে । তবে এই ধরনের ঘটনা বেশিরভাগ দেখা যাচ্ছে তারাপীঠ এলাকায় । ওই এলাকায় ভক্তদের ভিড় বেশি থাকায় বেশিরভাগ সারমেয়ই মারা যাচ্ছে গাড়ির নীচে চাপা পরে । তাই জন্মহার কমাতে তৎপর হয়েছে বীরভূমের সিউড়ির একটি স্বেচ্চাসেবী সংস্থা " নির্বাকন্ন " । তারা রোজ তারাপীঠে থাকা ৩টে করে সারমেয়র স্টারিলাইজেশন করছে ।
advertisement
advertisement
 
এই সংস্থার সদস্যরা সারমেয় গুলিকে সিউড়ি পশু হাসপাতালে নিয়ে এসে  অপারেশন করাচ্ছে এবং তারা সুস্থ হওয়ার পর তাদের যথাযথ স্থানে রেখে আসছেন । শুরু হয়েছে এই স্টারিলাইজেশন পক্রিয়া৷ সরকারি নিয়ম অনুসারে  ওই এলাকার ৩০ শতাংশ সারমেয়কে স্টেরিলাইজেশন করার লক্ষ্যই এই সংস্থার। ।
advertisement
'নির্বাকন্ন' -র সদস্য রাজশ্রী ঘোষ জানান , "আমরা আমাদের তারাপীঠ ব্রাঞ্চ থেকে খবর পাচ্ছিলাম যে তারাপীঠ এলাকায় ভক্তদের ভিড় বেশি থাকায় বেশিরভাগ সারমেয়ই মারা যাচ্ছে গাড়ির নীচে চাপা পরে । এছাড়াও মানুষের দেওয়া তেলযুক্ত খাবার খেয়ে লোম উঠে অসুস্থ হয়ে পরছে অনেক সারমেয় । তাই সারমেয়দের জন্মহার কমাতে আজ থেকে আমরা শুরু করেছি সারমেয়দের স্টারিলাইজেশন । একদিনে ৩ টি করে সারমেয়র অপারেশন করছি আমরা । তারাপীঠ থেকে সারমেয় গুলিকে সিউড়ি পশু হাসপাতালে নিয়ে এসে তাদের অপারেশন করা হচ্ছে৷ তারপর সারমেয় গুলি সুস্থ হলেই আবার তাদের রেখে আসা হচ্ছে যথাস্থানে ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পথ দুর্ঘটনায় প্রচুর কুকুরের মৃত্যু, জন্মহার কমাতে তারাপীঠ এলাকায় সারমেয়দের স্টেরিলাইজেশন 
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement