advertisement

জনতা কার্ফুর জের, শুনসান শিল্প শহর হলদিয়া থেকে পর্যটন নগরী দিঘা !

Last Updated:

কাঁথি ও এগরা থেকে মহিষাদল, কোলাঘাট, পাঁশকুড়া, নন্দকুমার। সব জায়গার ছবি একেবারে একইরকম।

#দিঘা: জেলাজুড়ে একই ছবি। জেলা সদর শহর তমলুক, মহকুমা শহর কাঁথি ও এগরা থেকে মহিষাদল, কোলাঘাট, পাঁশকুড়া, নন্দকুমার। সব জায়গার ছবি একেবারে একইরকম।
শুনসান রাস্তাঘাট। লোকজনের দেখা নেই। শিল্পাঞ্চল হলদিয়ায় বন্ধ শিল্পের কাজকর্ম। শিল্পাঞ্চল হলদিয়ার কোনও কলকারখানায় আজ শ্রমিকদের দেখা মিলছে না। জনতা কার্ফুর ব্যাপক প্রভাব পড়েছে শিল্প শহর হলদিয়ায়।
রাস্তাঘাট শুনসান। টাউনশিপের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড ফাঁকা। বন্দর-সহ সব কলকারখানায় শ্রমিকদের উপস্থিতি খুবই কম। চলছে না বাস। বন্ধ ট্রেন। দোকানপাটও বন্ধ। এক ছবি দিঘা, মন্দারমনি, শংকরপুর, তাজপুর-সহ সব সৈকত শহরেরই। যেখানে ওল্ড থেকে নিউ দিঘার সি বিচে দেখা নেই পর্যটকদের।
advertisement
advertisement
দিঘার সব হোটেলই পর্যটন শূন্য। ট্রেনের পাশাপাশি আজ, রবিবার দিঘার রাস্তায় বন্ধ বাস চলাচল। রাস্তায় দেখা নেই লোকজনের। পর্যটক শূন্য দিঘায় আজ দোকানপাটও বন্ধ। দিঘা মোহনার মাছ বাজারও আজ বন্ধ রয়েছে। হলদিয়া, দিঘার আজকের ছবি যেকোনও বনধের দিনকেই সহজে টেক্কা দেবে। যেখানে রাস্তাঘাটের শুনসান ছবিই সেকথারই প্রমাণ দিচ্ছে বলে দাবি সকলের।
advertisement
SUJIT BHOWMIK
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জনতা কার্ফুর জের, শুনসান শিল্প শহর হলদিয়া থেকে পর্যটন নগরী দিঘা !
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement