advertisement

পড়শি যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ, বিদ্যুতের পোস্টের সঙ্গে বেঁধে গণপ্রহার বধূকে

Last Updated:

Deganga Mob Lynching : স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই জনরোষের শিকার নিগৃহীতা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই জনরোষের শিকার নিগৃহীতা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই জনরোষের শিকার নিগৃহীতা
জিয়াউল আলম, দেগঙ্গা : বিদ্যুতের পোস্টে বেঁধে গণপ্রহার এক গৃহবধূকে ৷ এই অভিযোগে উত্তপ্ত দেগঙ্গার সোহাই অনন্তপাড়া এলাকা ৷ মঙ্গলবার রাতে ওই বধূ আক্রান্ত হন বলে অভিযোগ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই জনরোষের শিকার নিগৃহীতা৷
এই ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্রমেই ৷ পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ এর পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি ৷ স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এলাকার এক যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক আছে ওই মহিলার ৷ অভিযোগ, দিন পাঁচেক আগে পালিয়ে যান তাঁরা ৷ এর পর মঙ্গলবার রাতে ওই বধূ ফিরে আসেন ৷ তার পরই রাস্তার পাশে বিদ্যুতের পোস্টে বেঁধে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ ৷
advertisement
advertisement
আরও পড়ুন :  আর কত লোকসান করব?' মিষ্টি হাবে দোকান খুলতে চাইছেন না ব্যবসায়ীরা
যে প্রতিবেশীর সঙ্গে ওই বধূর সম্পর্ক, ঘটনার পর তিনি পালিয়ে যান বলে জানা গিয়েছে ৷ পরে তাঁর বাড়ি থেকে তাঁকে পুলিশ আটক করে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পড়শি যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ, বিদ্যুতের পোস্টের সঙ্গে বেঁধে গণপ্রহার বধূকে
Next Article
advertisement
Kerala Name Change: বিধানসভা ভোটের আগে কেরল হল কেরলম! নাম বদলের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
বিধানসভা ভোটের আগে কেরল হল কেরলম! নাম বদলের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
  • বিধানসভা ভোটের আগে কেরলের নাম বদলের প্রস্তাবে সায় কেন্দ্রের৷

  • রাজ্যের নাম কেরলম করার প্রস্তাব অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার৷

  • কেরল বিধানসভার প্রস্তাবে সায় দিল কেন্দ্র৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement