advertisement

Dead Body Found: কে কাটল গলা! হাসপাতালের পিছনে রক্তের বন্যা, ওটা কী? ভয়ঙ্কর

Last Updated:

Dead Body Found: বাগদা হাসপাতালের পিছনে কৃষি মাণ্ডীর পাশে যুবকের রক্তমাখা দেহ উদ্ধার ঘিরে রহস্য।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
উত্তর ২৪ পরগনা: সীমান্ত এলাকায় কৃষি মান্ডির পাশ থেকে উদ্ধার গলার নলিকাটা যুবকের দেহ। আর এই দেহ উদ্ধারের পরই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাগদা হাসপাতাল সংলগ্ন কৃষি মন্দির পিছন থেকে যুবকের গলাকাটা দেহ উদ্ধার হয় এদিন সন্ধ্যায়। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়তে এলাকায় ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাগদা থানার পুলিশ। এরপর পুলিশের উপস্থিতিতে জানা যায় মৃত যুবকের নাম পীযূষ হালদার।
আরও পড়ুন: বিশ্বের সেরা আকর্ষণীয় পুরুষ কারা? তালিকায় এল ১০ নাম, রয়েছেন হৃত্বিকও! কত নম্বরে জানেন?
বছর ৩৫-এর ওই যুবকের বাড়ি নছেপোতা এলাকায়। এলাকাবাসীরা পীযুষ চাষাবাদের কাজ করে বলেই জানেন। কিন্তু কী কারণে খুন করা হল তাকে! তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ।
advertisement
advertisement
কান্নায় ভেঙে পড়েছে পরিবার-পরিজনেরা। এলাকার ছেলের এমন করুণ পরিণতিতে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। অবিলম্বে তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছেন পরিবার থেকে এলাকাবাসীরা। ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি সীমান্ত এলাকা বাগদায়।
Rudra Nrayan Roy
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dead Body Found: কে কাটল গলা! হাসপাতালের পিছনে রক্তের বন্যা, ওটা কী? ভয়ঙ্কর
Next Article
advertisement
Iran USA War Update: বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
  • এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে নিশানা করবে ইরান?

  • মাইক্রোসফট, মেটা, ইন্টেল-এর মতো সংস্থায় হামলার হুঁশিয়ারি৷

  • বুধবার রাত থেকেই হামলা, চরম হুঁশিয়ারি তেহরানের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement