advertisement

মুরগি নিয়ে ঝগড়া, বৌমা খুনই করে বসল শাশুড়িকে

Last Updated:

পুলিশ এই ঘটনায় পুত্রবধু মামনি ধারা , দুই নাতনি ও মামনি ধারার মাকে আটক করেছে ।

#বাঁকুড়া: বাড়িতে মুরগী ঢুকে পড়ার ঘটনাকে কেন্দ্র করে শাশুড়ি পুত্রবধূ কোন্দলে খুন হলেন শাশুড়ি । মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর থানার শ্যামনগর গ্রামে । মৃতার নাম লতা ধারা । পুলিশ এই ঘটনায় পুত্রবধু মামনি ধারা , দুই নাতনি ও মামনি ধারার মাকে আটক করেছে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে মামনি ধারার বাড়িতে ঢুকে পড়ে প্রতিবেশীর একদল মুরগী । মুরগীগুলি মামনি ধারার বাড়ির উঠোনে রাখা ধান নষ্ট করছিল । এই ঘটনাকে কেন্দ্র করে মামনি ধারা প্রতিবেশীর উদ্যেশ্যে ব্যাপক গালিগালাজ করতে শুরু করেন । অভিযোগ, এই সময় শাশুড়ি লতা ধারা পুত্রবধু মামনি ধারাকে নিরস্ত্র করার চেষ্টা করলে শাশুড়ি ও পুত্রবধু নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ে । অভিযোগ, বচসা চলাকালীন পুত্রবধু মামনি ধারা ও তাঁর দুই মেয়ে লতা ধারাকে একটি বালির গাদায় ফেলে মুখে চাদর চেপে ধরেন । এই ঘটনায় শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান লতা ধারা ।
advertisement
এরপরই স্থানীয়রা বিষয়টি জয়পুর থানার পুলিশকে খবর দেয় । জয়পুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধা লতা ধারার মৃতদেহ উদ্ধারের পাশাপাশি তাঁর পুত্রবধু মামনি ধারা , দুই নাতনি ও মামনি ধারার মাকে আটক করেছে । পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে । খুনের সঠিক কারণ জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মুরগি নিয়ে ঝগড়া, বৌমা খুনই করে বসল শাশুড়িকে
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement