advertisement

মেখলাকে কটূক্তি-হেনস্থার অভিযোগ অস্বীকার দাঁতন থানার আইসি-র

Last Updated:
#দাঁতন: থানা চত্ত্বরে পুলিশের অনুষ্ঠান। সেখানেই শিল্পীকে হেনস্থার অভিযোগ। কাঠগড়ায় পুলিশেরই একাংশ। যদিও দাঁতন থানার আইসি, শিল্পী মেখলা দাশগুপ্তর অভিযোগ মানতে নারাজ।
রিয়্যালিটি শো খ্যাত সঙ্গীত শিল্পী মেখলা দাশগুপ্ত। শনিবার গিয়েছিলেন পশ্চিম মেদিনীপুর। দাঁতন থানার কালীপুজো উপলক্ষে পুলিশের আয়োজিত জলসায় গান গাইতে। অভিযোগ, সেখানেই তাঁকে হেনস্থার শিকার হতে হয়।
মেখলার অভিযোগ, ‘‘ আমাকে শুধু বলা হচ্ছিল ‘লায়লা মে লায়লা’, ‘দো ঘুঁট মুঝেভি পিলাদে শরাবি’র মতো গান গাইতে। আয়োজক ড্রিঙ্ক করেছিলেন। সিং নেই তবু নাম তার সিংহের সঙ্গে নাচতে পারছিলেন না। আমাকে বলছিল, আমরা কম্পিটিশনের গান শুনতে আসিনি। চাইছিলেন লায়লা মে লায়লা, দো ঘুট, মুংরা এ সব গাই। শুধু গাইব না, ওদের কাছে গিয়ে নাচবও..৷ ’’
advertisement
advertisement
পুলিশের অনুষ্ঠানে গিয়ে এমন অভিজ্ঞতা হবে, কল্পনাও করতে পারেননি মেখলা। থানা কম্পাউন্ডের মধ‍্যে প্রোগ্রাম। কয়েকজন কনস্টেবল ও সিভিক ভলান্টিয়াররা খালি বলছিল, তারা যা বলবে তাই গাইতে হবে। বাকি দর্শকদের অনুরোধে গান গাইলে হবে না ৷
দাঁতন থেকে ফেরার সময় গাড়িতে বসেই প্রথম ফেসবুকে লাইভ করেন মেখলা। তখন তাঁর চোখেমুখে আতঙ্ক। অভিযোগের আঙুল তোলেন থানার পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজকের দিকে। দাঁতন থানার আইসি সুব্রত মজুমদার অবশ্য হেনস্থার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব‍্য, মেখলার কোনও অভিযোগ থাকলে পুলিশকে জানান। সেই মতো ব‍্যবস্থা নেওয়া হবে।
advertisement
মেখলার ফেসবুক লাইভ অবশ‍্য ভাইরাল হয়েছে। ফেসবুকে মেখলা যা যা অভিযোগ করেছেন তার ভিত্তিতে কেন পুলিশ কোনও ব‍্যবস্থা নিচ্ছে না ? এই প্রশ্নই উঠছে এখন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মেখলাকে কটূক্তি-হেনস্থার অভিযোগ অস্বীকার দাঁতন থানার আইসি-র
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement