advertisement

Bus route: দীর্ঘ দিন ৪৬ নম্বর রুটে বন্ধ ছিল বাস পরিষেবা, হয়রানির শিকার হচ্ছিলেন যাত্রীরা! অবশেষে শুরু বাস চলাচল

Last Updated:

Bus route: এয়ারপোর্ট ধর্মতলা রুটের 46, 46A এবং 46B রুটের বাসের একাংশ বন্ধের সিদ্ধান্তে চরম দুর্ভোগে পড়ছেন নিত্যযাত্রীরা। অফিস টাইমে বাস না মেলায় গন্তব্যে পৌঁছতে বাড়তি টাকা খরচের পাশাপাশি হতে হচ্ছে হয়রানির শিকার।

+
বন্ধ

বন্ধ পরিষেবা

উত্তর ২৪ পরগনা: এয়ারপোর্ট ধর্মতলা রুটের 46, 46A এবং 46B রুটের বাসের একাংশ বন্ধের সিদ্ধান্তে চরম দুর্ভোগে পড়ছেন নিত্যযাত্রীরা। অফিস টাইমে বাস না মেলায় গন্তব্যে পৌঁছতে বাড়তি টাকা খরচের পাশাপাশি হতে হচ্ছে হয়রানির শিকার।
জানা গিয়েছে, এই রুটের একাংশের বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক ও সিন্ডিকেট সদস্যরা। ফলে চলতি সপ্তাহের বুধবার থেকে এই রুটের অধিকাংশ বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। বাসমালিক ও সিন্ডিকেট মেম্বারদের তরফে বাস চালক ও কর্মীদের বিরুদ্ধেই এর দায় চাপানো হয়েছে। মালিকদের একটি অংশ বাস পরিষেবা দিতে প্রস্তুত। এমনকি বেশ কয়েকটি বাস এই রুটে চলছেও। সিন্ডিকেটের একাংশের দাবি, এই রুটে কোনও বাস পরিষেবা কোনও মতেই বন্ধ করা যাবে না। সেক্ষেত্রে বাস চালকও শ্রমিকদের অতিরিক্ত দাবি-সহ হুমকি ও চাপ সৃষ্টি করার বিষয়টিকেও সামনে আনছেন তারা।
advertisement
advertisement
অপর দিকে, বাসচালক ও কর্মীদের তরফ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে বাস মালিকদের হয়ে কাজ করলেও মেডিকেল থেকে বোনাস কোন কিছুই ঠিক মতো পান না তারা। নিজেদের দাবি-দাওয়া মালিকপক্ষকে জানাতে গেলে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। ভয় দেখিয়ে পুরনোদের বদলে নতুন কর্মী নিয়োগও চলছে। তাই এই সবের প্রতিবাদেই বাস চালক ও কর্মীরা একত্রিত হয়ে মালিক পক্ষের উপর চাপ সৃষ্টি করতে চাইছেন। কিন্তু এরই জেরে হয়রানির শিকার হতে হচ্ছিল এই রুটে চলাচল করা যাত্রীদের।
advertisement
পরিবহণমন্ত্রী ও পরিবহণ সচিবের সঙ্গে বৈঠক করেন বাস মালিকরা। সেই আলোচনা ফলপ্রসূ হয়। এর পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবার সকাল থেকে 46,46-A, 46-B এই তিনটে রুট-এর সমস্ত বাস চলাচল করবে। যাত্রীদের হয়রানির শিকার হতে হবে না।প্রসঙ্গত গত দু’দিন ধরে এই সব রুটের বাস বন্ধ ছিল। অভিযোগ ছিল নেতার দাদাগিরিতে বাস চলাচল বন্ধ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bus route: দীর্ঘ দিন ৪৬ নম্বর রুটে বন্ধ ছিল বাস পরিষেবা, হয়রানির শিকার হচ্ছিলেন যাত্রীরা! অবশেষে শুরু বাস চলাচল
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement