advertisement

Bulbul Cyclone: রাজ্যে বুলবুলের তাণ্ডবে এখনও পর্যন্ত মৃত ৮

Last Updated:

Cyclone Bulbul: বুলবুলের ক্ষয়ক্ষতির সঙ্গে যুঝতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে প্রশাসন৷ সরকারের তরফে জানানো হয়েছে, বুলবুলের জেরে ২ লক্ষ ৭৩ হাজার মানুষ আক্রান্ত৷

#কলকাতা: ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে রাজ্যে মৃত্যু হল মোট ৮ জনের৷ এরমধ্যে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটেই মারা গিয়েছেন পাঁচজন। ব্যাপক ক্ষয়ক্ষতি দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ, নামখানা, বকখালিতে। কাকদ্বীপে মৃত্যু হয়েছে মত্‍স্যজীবী সঞ্জয় দাসের৷
বুলবুলে ক্ষতিগ্রস্থদের জন্য সুন্দরবনে পৌঁছল সরকারি ত্রাণ বুলবুলে ক্ষতিগ্রস্থদের জন্য সুন্দরবনে পৌঁছল সরকারি ত্রাণ
হিঙ্গলগঞ্জে কাঁচাবাড়ি ভেভে মৃত্যু হয়েছে বৃদ্ধা সুচিত্রা মণ্ডলের৷ হিঙ্গলগঞ্জের সাহেবখালিতে দেওয়াল চাপা পড়ে মারা গেলেন বৃদ্ধা প্রকৃতি মৃধা৷ সন্দেশখালিতে গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে বৃদ্ধ বিদেশি সর্দারের৷ বসিরহাটের মধ্যমপুরে বিদ্যুতের খুঁটি উপড়ে মৃত্যু হয়েছে মহিদুল গাজির৷ বসিরহাটের গোপনায় গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে প্রৌঢ়া রেবা বিশ্বাসের৷ গোসাবায় ঝড়ের দাপটে রাস্তায় পড়ে গিয়ে মারা যান বৃদ্ধা কমলা মণ্ডল৷ নন্দীগ্রামের খোদামবাড়িতে গাছ উপড়ে মৃত্যু হয়েছে এক মহিলার৷
advertisement
advertisement
বুলবুলের ক্ষয়ক্ষতির সঙ্গে যুঝতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে প্রশাসন৷ সরকারের তরফে জানানো হয়েছে, বুলবুলের জেরে ২ লক্ষ ৭৩ হাজার মানুষ আক্রান্ত৷  ১ লক্ষ ৭৮ মানুষ ক্যাম্প এ রাখা হয়েছে৷ ৯ জায়গায় ক্যাম্প চলছে৷  ৪৭১ টা ক্যাম্প, ৩৭৩ টি গ্রুপ কিচেন ও ৪৬ হাজার ত্রিপল দেওয়া হয়েছে৷ ২৬ হাজার বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত৷ ২৪৭৩টি বাড়ি পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ত্রাণ পৌঁছতে ও ক্ষতিগ্রস্থদের উদ্ধারের জন্য ১০টি টিম কাজ করছে৷ ৬ টি এনডিআরএফ ও ৪ টি এসটিআরএফ কাজ করছে৷ এ ছাড়াও
advertisement
১৫ হাজার সিভিক ভলান্টিয়ার কাজ করছে৷
আরও ভিডিও: কেমন ছিল বুলবুলের তাণ্ডব? দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bulbul Cyclone: রাজ্যে বুলবুলের তাণ্ডবে এখনও পর্যন্ত মৃত ৮
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement