advertisement

ভুয়ো সদস্যের নামে লক্ষ লক্ষ টাকা ঋণ, বাঁকুড়ায় সমবায় ব্যাঙ্কে কোটি টাকা জালিয়াতি

Last Updated:

ঘটনার তদন্তে দেখা গিয়েছে, বাঁকুড়া কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের দুই আধিকারিক এই জালিয়াতিতে প্রত্যক্ষ ভাবে জড়িত৷ তাদের চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে বাঁকুড়া জেলা প্রশাসন ও কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ৷

#বাঁকুড়া: সমবায় সমিতির ভুয়ো সদস্যে নামে লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে জালিয়াতির পর্দা ফাঁস হল বাঁকুড়া জেলায়৷ জানা গিয়েছে, ২০১৬ সাল থেকে বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের আগয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির মাধ্যমে কৃষকদের ঋণ দেওয়ার ক্ষেত্রে প্রায় ১ কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে৷
ঘটনার তদন্তে দেখা গিয়েছে, বাঁকুড়া কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের দুই আধিকারিক এই জালিয়াতিতে প্রত্যক্ষ ভাবে জড়িত৷ তাদের চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে বাঁকুড়া জেলা প্রশাসন ও কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ৷ নাম জড়িয়েছে কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের সারেঙ্গা শাখার তৎকালীন ম্যানেজার ও ফিল্ড সুপার ভাইজার সহ আগয়া সমবায় সমিতির তৎকালীন ম্যানেজার ও এক কর্মীর৷ ভুয়ো সদস্যের নাম করে দেদার ঋণ দেওয়া হয়েছে৷ যার অঙ্ক কোটি টাকার বেশি৷
advertisement
ব্যাঙ্ক সূত্রের খবর, অভিযোগ পাওয়ার পরেই ব্যাঙ্কের দুই আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে৷ এ ছাড়া প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভুয়ো সদস্যের নামে লক্ষ লক্ষ টাকা ঋণ, বাঁকুড়ায় সমবায় ব্যাঙ্কে কোটি টাকা জালিয়াতি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement