advertisement

গাড়ির সিটের তলায় গরু বেঁধে পাচার করতে গিয়ে গ্রেফতার দুই !

Last Updated:

পুলিশের জালে ধরা পড়ল দুই পাচারকারী I

#হরিণঘাটা: ইন্ডিকা গাড়ির বসার সিট খুলে সেই জায়গায় ৩টি গরুকে বেঁধে পাচার করার সময় পুলিশের জালে ধরা পড়ল দুই পাচারকারী I একই সঙ্গে গ্রেফতার ওই দুই পাচারকারী I
ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটার নগরউখরায় I পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল মঙ্গলবার রাতে ছোট একটি ইন্ডিকা গাড়ি করে ৩টি গরু নিয়ে নদিয়ার হরিণঘাটার নগরউখরার উপর দিয়ে উত্তর ২৪ পরগণার চাঁদপাড়ার দিকে যাচ্ছিল দুই পাচারকারী I পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গাড়িটিক আটক করে I গ্রেফতার হয় দু’জনই  I
ধৃতদের নাম সম্রাট মণ্ডল ও সুরজিৎ মণ্ডল I বাড়ি উত্তর ২৪পরগণার গোপাল নগর চাঁদপাড়ায় I ধৃতদের আজ কল্যাণী আদালতে তোলা হবে I সীমান্ত দিয়ে গুরুগুলোকে পাচার করার তাদের উদ্দেশ্য ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান I
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গাড়ির সিটের তলায় গরু বেঁধে পাচার করতে গিয়ে গ্রেফতার দুই !
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement