advertisement

South 24 Parganas News: নুরপুরের শ্রীফলবেড়িয়া নতুন বাঁধ নির্মাণ, প্লাবনের হাত থেকে রক্ষা পেলেন গ্রামবাসীরা

Last Updated:

vনতুন এই বাঁধ নির্মাণের ফলে খুশি স্থানীয় বাসিন্দারা। আগামী বর্ষায় এই বাঁধ এলাকাবাসীদের উপর আশীর্বাদ হয়ে আসবে, এমনই মনে করছেন সকলে।

নবনির্মিত বাঁধ
নবনির্মিত বাঁধ
দক্ষিণ ২৪ পরগনা: নুরপুরের শ্রীফলবেড়িয়ায় নির্মিত হল নতুন বাঁধ। যার ফলে প্লাবনের হাত থেকে রক্ষা পেলেন গ্রামবাসীরা। খুশি সকলেই।
রাজ্য সরকারের উদ্যোগে ডায়মন্ড হারবারের হুগলি নদীর বাঁধ কংক্রিটের তৈরি করা হয়েছে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ডায়মন্ড হারবার দু’নম্বর ব্লকের নুরপুরের শ্রীফলবেড়িয়া এলাকার শান্তিধাম থেকে হাটখোলা পর্যন্ত প্রায় ৯০০ মিটার স্থায়ীভাবে কংক্রিটের নদী বাঁধ গড়ে তোলা হয়। যার ফলে উপকৃত হবেন নদী তীরবর্তী গ্রামগুলির বাসিন্দারা। কারণ, প্রাকৃতিক বিপর্যয়ের ফলে নদীর জল ফুলেফেঁপে উঠে মাটির বাঁধ উপছে বা ভেঙে প্লাবিত হত এলাকা।
advertisement
advertisement
এই কংক্রিটের বাঁধ নির্মাণের ফলে প্লাবনের হাত থেকে রক্ষা পেলেন এলাকার ৫০টিরও বেশি গ্রামের কয়েক হাজার বাসিন্দা। এই কাজের জন্য রাজ্য সরকারের সেচ ও জলপথ দফতরের পক্ষ থেকে প্রায় ৭ কোটি ৬৪ লক্ষেরও বেশি টাকা ব্যয় করা হয়েছে।
advertisement
নতুন এই বাঁধ নির্মাণের ফলে খুশি স্থানীয় বাসিন্দারা। আগামী বর্ষায় এই বাঁধ এলাকাবাসীদের উপর আশীর্বাদ হয়ে আসবে, এমনই মনে করছেন সকলে।
নবাব মল্লিক
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: নুরপুরের শ্রীফলবেড়িয়া নতুন বাঁধ নির্মাণ, প্লাবনের হাত থেকে রক্ষা পেলেন গ্রামবাসীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement