advertisement

ঋণ মুকুবের নামে কৃষকদের সঙ্গে প্রতারণা করছে কংগ্রেস: নরেন্দ্র মোদি

Last Updated:
#ঠাকুরনগর: বিজেপির টার্গেট মতুয়া ভোট। তাই ঠাকুরনগর পৌঁছে মতুয়া-মন জয়ের চেষ্টার কসুর করলেন না মোদি। ঠাকুর হরিচাঁদ-গুরুচাঁদ মন্দিরে পুজো দিয়ে শুরু করলেন জনসভা ৷
ঠাকুরনগরের সভা থেকেই বাংলায় ভোটপ্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রীকে দেখতে উপচে পড়ে ভিড় ৷
ঠাকুরনগরের মাটিতে বাংলায় বক্তৃতা শুরু করেন মোদি ৷ বলেন, ‘ঠাকুরনগরের মাটি পবিত্র মাটি ৷ এখানে এসে আমি গর্বিত ৷ কৃষকদের জন্য বড় ঘোষণা হয়েছে বাজেটে ৷ বর্তমান কেন্দ্র সরকার কৃষক দরদী ৷ কৃষকদের নিয়ে রাজনীতি আমরা করি না ৷ কৃষিঋণ মকুবের নামে রাজনীতি চলছে দেশে ৷ বিরোধীরা ভোটের রাজনীতি করছে ৷’
advertisement
advertisement
কৃষিঋণ মুকুব প্রসঙ্গে কংগ্রেসকেও একহাত নিলেন মোদি ৷ তিনি বলেন, ‘দেশে অনেকবার কৃষকদের ঋণ মকুব হয়েছে ৷ কৃষকদের বোকা বানিয়েছে কিছু স্বার্থপর দল ৷ নির্বাচন দেখলেই ঋণ মকুব হয়েছে ৷ এইসব স্বার্থপর দল কৃষকদের জন্য কিছু করবে না ৷ কৃষিঋণ মকুবের নামে রাজনীতি হচ্ছে ৷ বড় কৃষকরা সুবিধা পাবে, ছোট কৃষকরা স্বাধীনতার পর থেকে অপেক্ষা করছে ৷ এখানে কিছু রাজ্যে কৃষকদের ঋণ মকুবের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ৷ যাদের ঋণ মকুব করা হয়েছে তারা ঋণই নেয়নি ৷ আড়াই লক্ষ টাকা ঋণ মকুব করব বলে ১৩ টাকা ঋণ মকুব করা হয়েছে ৷ মধ্যপ্রদেশ সরকার বলছে, আমরা বুঝতে পারিনি এত টাকা মাফ করতে হবে ৷ এটাই হল কংগ্রেস, যাদের আপনাদের মুখ্যমন্ত্রী সমর্থন করছে ৷’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঋণ মুকুবের নামে কৃষকদের সঙ্গে প্রতারণা করছে কংগ্রেস: নরেন্দ্র মোদি
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement