advertisement

Titagarh murder: পুরনো বিবাদের বদলা, দোলের দিন রক্তাক্ত টিটাগড়! কলেজ ছাত্রকে কুপিয়ে খুন

Last Updated:

গুরুতর আহত ওই ছাত্রকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে৷ অভিযুক্ত পবন রাজভরকেও গ্রেফতার করা হয়৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
দোলের দিন দুপুরে টিটাগড়ে নৃশংস হত্যাকাণ্ড৷ প্রকাশ্যে কুপিয়ে খুন করা হল এক তৃতীয় বর্ষের কলেজ ছাত্রকে৷ এ দিন দুপুরে টিটাগড়ের জয়শ্রী কারখানার গেটের সামনে এই খুনের ঘটনা ঘটে৷
পুলিশ সূত্রে খবর, নিহত ছাত্রের নাম আকাশ চৌধুরী৷ তিনি খড়দহ থানা এলাকার টিটাগড়ের এফজি রোডের বাসিন্দা ছিলেন৷ ব্যারাকপুর মহাদেবানন্দ কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন আকাশ৷
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে রথতলার একটি বেসরকারি হাসপাতাল এবং সেখান থেকে আরজি কর হাসপাতালে পাঠানো হয়৷ সেখানেই ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করা হয়৷
advertisement
advertisement
এই ঘটনায় মূল অভিযুক্ত পবন রাজভর নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷ আরও দুই অভিযুক্ত পলাতক বলে খবর৷ জানা গিয়েছে, গত ৩১ ডিসেম্বর আকাশের সঙ্গে এই পবনের একটি গন্ডগোলের ঘটনা ঘটে৷ তার জেরে খড়দহ থানায় অভিযোগও দায়ের হয়৷
স্থানীয় সূত্রে খবর, এ দিন দুপুর দুটো নাগাদ ফের একবার জয়শ্রী কারখানার সামনে পবন এবং তার দলবলের সঙ্গে বচসা শুরু হয় আকাশের৷ দু পক্ষের মধ্যে মারামারি শুরু হয়৷ এর পরই ছুরি দিয়ে আকাশকে কোপাতে শুরু করে অভিযুক্ত পবন এবং তার সঙ্গীরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ গুরুতর আহত ওই ছাত্রকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে৷ অভিযুক্ত পবন রাজভরকেও গ্রেফতার করা হয়৷
advertisement
পুলিশ জানিয়েছে, নেশাগ্রস্ত অবস্থাতেই আকাশের উপরে চড়াও হয় অভিযুক্তরা৷ খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ আগামিকাল আরজি কর হাসপাতালে মৃত ছাত্রের দেহের ময়নাতদন্ত হবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Titagarh murder: পুরনো বিবাদের বদলা, দোলের দিন রক্তাক্ত টিটাগড়! কলেজ ছাত্রকে কুপিয়ে খুন
Next Article
advertisement
Soumen Mahapatra: শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
  • ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র৷

  • বিজেপি প্রার্থীকে আশীর্বাদ করলেন তমলুকের তৃণমূল বিধায়ক৷

  • শুক্রবারই কোলাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত ছিলেন সৌমেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement