advertisement

West Medinipur News: টেবিলের পেপার ওয়েটে ছবি, বিভিন্ন সৌখিন জিনিস বানিয়ে স্বনির্ভর কলেজ ছাত্রী

Last Updated:

পড়াশোনার অবসরে বাড়িতে তিনি করেন এই কাজ। একদিকে বিভিন্ন হাতের কাজ বানিয়ে স্বনির্ভর হচ্ছেন এই কলেজ ছাত্রী। তেমনই তার শিল্প নিপুণতা এবং ফেলে দেওয়া জিনিসকে এত সুন্দর করে রূপ দেওয়ার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ।

+
কলেজ

কলেজ ছাত্রী

পশ্চিম মেদিনীপুর: প্রতিদিন বদলাচ্ছে মানুষের রুচি। মানুষের পছন্দের তালিকায় এসেছে সৌখিনতা। স্বাভাবিকভাবে অফিসের টেবিলে পেপার ওয়েট হোক কিংবা বিভিন্ন উপহারে নিত্যনতুন ধরনের ছবি সকলে দিতে পছন্দ করেন। তবে বর্তমানে বাজার থেকে কিনে আনা পেপার ওয়েট নয়, এবার বিভিন্ন ছবি আঁকা পেপার ওয়েট ব্যবহারের চাহিদা বাড়ছে। কাস্টমাইজ পেপার ওয়েট বানিয়ে একদিকে যেমন স্বনির্ভর হচ্ছেন এক কলেজ ছাত্রী, তেমনই মার্জিত এবং ক্রিয়েটিভ পেপার ওয়েটের চাহিদা বাড়ছে মানুষের মধ্যে। শুধু তাই নয়, বিভিন্ন ছবি এঁকে তা বিক্রি করে স্বনির্ভরতার দিশা দেখাচ্ছেন এক কলেজ ছাত্রী। পড়াশোনার অবসরে এই কাজ করে আর্থিক উপার্জন করছেন সে।
বর্তমান দিনে কাস্টমাইজ জিনিস পছন্দ করেন সকলে। তবে আপনি জানেন আপনার টেবিলে ব্যবহৃত পেপার ওয়েটেও থাকতে পারে দেব দেবীর মুখ কিংবা নানা ছবি, তবে কেমন হয় ? দ্বিতীয় বর্ষের এক কলেজ ছাত্রী বাড়িতেই অবসর সময়ে বানাচ্ছেন কাস্টমাইজ করা পেপার ওয়েট। বিভিন্ন স্টোনের উপর রং তুলি দিয়ে ফুটিয়ে তুলছেন বিভিন্ন ছবি। শুধু তাই নয় সে বানিয়ে তুলছে একাধিক ছবিও। বর্তমানে যার চাহিদা রয়েছে বেশ। শুধু তাই নয়, পড়ার অবসরে চলে নানা ছবি আঁকার কাজ। এছাড়াও বিভিন্ন জিনিসে নানা ছবি কাষ্টমাইজ করে দিচ্ছে সে।
advertisement
advertisement
পশ্চিম মেদিনীপুরের বেলদা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী বেলদা থানার অর্জুনির বাসিন্দা শম্পা সেনাপতি। ছোট থেকেই তার শখ ছবি আঁকা। তবে দু এক বছর ধরে প্রচলিত ছবি আঁকার পাশাপাশি তিনি তৈরি করছেন হাতের বিভিন্ন জিনিস। একদিকে যেমন বিভিন্ন ধরনের ছবি কখনও ফেলে দেওয়া বোতল, ফেলে দেওয়া দেশলাই বাক্স কিংবা ডিমের খোলের উপর তৈরি ফুটিয়ে তুলছেন তেমনই তিনি রাস্তার ধারে পড়ে থাকা স্টোনের উপর ফুটিয়ে তুলছেন নানা ছবি। অনলাইন মাধ্যমে বিক্রি করছেন দেড়শ থেকে প্রায় তিনশ টাকা পর্যন্ত।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দেব দেবীর মুখ, প্রতিকৃতি কাস্টমাইজ করা পেপার ওয়েট তৈরি করছেন। শুধু তাই নয়, চাহিদা মত বানিয়েও দিচ্ছেন তিনি। মূলত তার বিভিন্ন ধরনের শৈল্পিক কাজ, ফেলে দেওয়া জিনিস দিয়ে।পড়াশোনার অবসরে বাড়িতে তিনি করেন এই কাজ। একদিকে বিভিন্ন হাতের কাজ বানিয়ে স্বনির্ভর হচ্ছেন এই কলেজ ছাত্রী। তেমনই তার শিল্প নিপুণতা এবং ফেলে দেওয়া জিনিসকে এত সুন্দর করে রূপ দেওয়ার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ।
advertisement
রঞ্জন চন্দ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: টেবিলের পেপার ওয়েটে ছবি, বিভিন্ন সৌখিন জিনিস বানিয়ে স্বনির্ভর কলেজ ছাত্রী
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement