advertisement

রমরমিয়েই চলছে কয়লা পাচার! যে উপায় বেছে নেওয়া হয়েছে, শুনলে তাজ্জব হয়ে যাবেন

Last Updated:

Coal Smuggling: জানা গিয়েছে, কয়েকদিন ধরেই জামুরিয়া থানা এলাকায় কয়লা পাচার হচ্ছে বলে পুলিশের কাছে অভিযোগ আসছিল।

কয়লা পাচারে অভিনব পন্থা
কয়লা পাচারে অভিনব পন্থা
#জামুরিয়া: বেআইনি কয়লা পাচার নিয়ে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা তুঙ্গে, তৎপর হয়েছে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি'ও। ইসিএল আধিকারিক থেকে শুরু করে কয়লা মাফিয়ারা ধরা পড়ছে। কিন্তু তখনও কি কয়লা পাচার বন্ধ হচ্ছে? চমকে যাওয়ার মতন ঘটনা ঘটলো জামুরিয়া থানায়। রীতিমতো ফ্লিপকার্টের কন্টেইনারের আড়ালে কয়লা পাচার হচ্ছিল জামুরিয়ায়। পুলিশ নাকা চেকিংয়ের সময় এই কয়লার গাড়ি ধরে ফেলে।
জানা গিয়েছে, কয়েকদিন ধরেই জামুরিয়া থানা এলাকায় কয়লা পাচার হচ্ছে বলে পুলিশের কাছে অভিযোগ আসছিল। পুলিশ সেই মতো নাকা চেকিংয়ে তৎপর হয়ে উঠেছিল।
advertisement
গতকাল সন্ধ্যায় জামুড়িয়া রানিগঞ্জ রাস্তায় বিজপুরে নাকা চেকিং চলাকালীন দুধের একটি কন্টেইনারকে আটকায় পুলিশ। তাতে আবার ফ্লিপকার্ট লেখা। গাড়ি এবং কাগজপত্র পরীক্ষা করতে পুলিশের চোখ কপালে ওঠে। কন্টেইনারের ভিতরে বস্তা-বস্তা কয়লা বোঝাই। পুলিশ এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে।
advertisement
কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই কয়লা, তা জানতে উৎসুক পুলিশ। শুধু তাই নয় ওই অঞ্চলে কোন কোন এলাকায় বেআইনি কয়লার কারবার এখনও চলছে, তা জানতেও তদন্ত শুরু করেছে জামুরিয়া থানার পুলিশ।
advertisement
---দীপক শর্মা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রমরমিয়েই চলছে কয়লা পাচার! যে উপায় বেছে নেওয়া হয়েছে, শুনলে তাজ্জব হয়ে যাবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement