advertisement

অবৈধ বালি খাদান রুখতে বালি মাফিয়াদের গ্রেফতারির নির্দেশ মুখ্যমন্ত্রীর

Last Updated:
#মেদিনীপুর: মেদিনীপুরে অবৈধ বালি খাদানে রুখতে কড়া মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠক থেকে বালি মাফিয়াদের গ্রেফতারির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী । নজরদারি বাড়াতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বলেন, ‘বালির গাড়ির জন্য রাস্তা নষ্ট হচ্ছে ৷ টোল-ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য গ্রামের রাস্তা ব্যবহার করছেন লরিচালকেরা ৷ লরি ঢুকে রাস্তা ভাঙছে, ব্রিজ ভাঙছে ৷ বালি মাফিয়াদের কারবারি রুখতে অবিলম্বে কড়া ব্যবস্থা নিতে হবে পুলিশকে ৷ গ্রামের রাস্তায় ব্যারিকেড করতে হবে ৷ তারপরেও যদি লরি চালকেরা গ্রামে ঢোকার চেষ্টা করে তাহলে মোটা টাকা জরিমানা দিতে হবে ৷ প্রয়োজনে ১০ দিন গাড়ি আটকে রাখুন ৷’
advertisement
মেদিনীপুরে কাঁসাইয়ের চোখে জল। তাঁর বুক খালি করে প্রতিদিন লুঠ হচ্ছে বালি। একেবারে দিনে-দুপুরে। স্থানীয়দের দাবি, জেলা প্রশাসনকে বার বার বলেও কাজ হয়নি। জেলার ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের গলায় শুধুই রুটিন আশ্বাস।
advertisement
মুখ‍্যমন্ত্রী বার বার কড়া বার্তা দিচ্ছেন। তারপরেও বেআইনি বালি খাদান  চলছে রমরমিয়ে ৷ সরকারি নিয়ম ভেঙে এ ভাবে নদী থেকে বালি তোলায় সরকার যেমন কর পাচ্ছে না, তেমনই ভাঙছে নদীর পাড়।
advertisement
মেদিনীপুরের কাছে মনিদহে কাঁসাই নদীর পাড়েই সরকারের টাকায় তৈরি হয়েছে ইকো পার্ক। এভাবে অবৈধ বালি খাদানের ব‍্যবসা চললে সেটাও কোনও দিন নদী গর্ভে তলিয়ে যাবে না তো ? সেটি নিয়েও তৈরি হয়েছে আশঙ্কা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অবৈধ বালি খাদান রুখতে বালি মাফিয়াদের গ্রেফতারির নির্দেশ মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement