advertisement

North 24 Parganas News: উপহারের ঝুলি নিয়ে হাবরার রাস্তায় সান্তা ক্লজ! ঘুরে ঘুরে দিলেন গিফট, তুললেন সেলফি, সান্তার আগমনে ক্রিসমাস জমে ক্ষীর

Last Updated:

Christmas 2025: পথচলতি মানুষজনের অনেকেই বলেন, জীবনে কখনও সান্তা ক্লজকে সামনে থেকে দেখা হয়নি। এদিন হাত মেলালাম, উপহার পেলাম, ভীষণ ভাল লাগছে।

+
হাবরার

হাবরার রাস্তায় সান্তা ক্লজ

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়ঃ বড়দিনের আগের রাতে হাবরার রাস্তায় সান্তা ক্লজকে ঘুরে বেড়াতে দেখা গেল। যশোর রোড, হাবরা এক নম্বর গেট থেকে স্টেশন রোড, বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আচমকাই দেখা মিলল তাঁর। লাল পোশাক, মাথায় টুপি, কাঁধে উপহারের ঝুলি নিয়ে সান্তা ক্লজের আগমনে মুহূর্তে বদলে গেল শহরের চেনা ছবি।
সেলফি তোলা থেকে শুরু করে শিশুদের হাতে রঙিন উপহার তুলে দেওয়া, সব মিলিয়ে আগের রাত থেকেই বড়দিনের আনন্দে মেতে ওঠেন হাবরাবাসী। হাত নেড়ে, ঘণ্টা বাজিয়ে রাস্তা জুড়ে হাঁটতে হাঁটতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যান এই সান্তা। পথে ছোট ছোট শিশুদের সঙ্গে হাত মেলান, কারও মাথায় আবার হাত রেখে পড়াশোনায় মন দেওয়ার পরামর্শ দেন। পথচলতি বহু মানুষের সঙ্গে দাঁড়িয়ে সেলফি তুলতেও দেখা যায় তাঁকে। এমন দৃশ্য দেখে অনেকেই থমকে দাঁড়ান। যশোর রোডে সান্তা ক্লজকে ঘুরে বেড়াতে দেখে যানবাহন চালকরাও গাড়ির গতি কমিয়ে দেন। মুহূর্তের মধ্যেই পথচারীদের ভিড়ে জমে ওঠে উৎসবের আবহ।
advertisement
আরও পড়ুনঃ উঠতি ক্রিকেটারদের কাছে দারুণ সুযোগ! আধুনিক পদ্ধতিতে খেলার খুঁটিনাটি শেখাচ্ছেন দুই প্রাক্তন খেলোয়াড়, জেলায় আরও ক্রিকেটার গড়তে অনন্য উদ্যোগ
এই সান্তা ক্লজ আসলে বহুরূপী শিল্পী বিপ্লব সাহা। তাঁর বাড়ি হাবরার বাণীপুর এলাকায়। পেশায় টোটো চালক হলেও, নেশা নানা রকম সাজে মানুষকে আনন্দ দেওয়া। এর আগেও কার্তিক সেজে তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন। এদিন বড়দিনে সান্তা ক্লজ সেজে রাস্তায় নেমে আবারও সকলের মন জয় করলেন এই শিল্পী।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিপ্লব সাহা জানান, বড়দিনে এলাকার মানুষকে একটু আনন্দ দেওয়ার ভাবনাতেই সান্তা হয়ে বেরিয়েছি। বাচ্চারা খুব খুশি হচ্ছে, এটাই সবচেয়ে বড় আনন্দ। পথচারীদের চোখেমুখেও ধরা পড়ে বিস্ময়ের সঙ্গে খুশির ছাপ। পথচলতি মানুষজনের অনেকেই বলেন, জীবনে কখনও সান্তা ক্লজকে সামনে থেকে দেখা হয়নি। এদিন হাত মেলালাম, উপহার পেলাম, ভীষণ ভাললাগছে। এই সান্তাকে নিয়েই এদিন যেন হাবরার যশোর রোড হয়ে উঠল এক উৎসবের কেন্দ্রস্থল। বড়দিনে বহুরূপী শিল্পীর এমন উদ্যোগ স্মরণীয় হয়ে থাকল হাবরাবাসীদের কাছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: উপহারের ঝুলি নিয়ে হাবরার রাস্তায় সান্তা ক্লজ! ঘুরে ঘুরে দিলেন গিফট, তুললেন সেলফি, সান্তার আগমনে ক্রিসমাস জমে ক্ষীর
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement