advertisement

Accident: সাইকেল নিয়ে যাওয়ার সময় বেপরোয়া বালির ট্রাকের ধাক্কা, মহেশতলায় মৃত্যু শিশুর

Last Updated:

মৃত শিশুর বয়স আনুমানিক ১০। সাইকেলটিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। শিশুর বাড়ি মহেশতলা পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের ফুলবাগান এলাকায়।

(AI Generated Image)
(AI Generated Image)
সাতসকালে শহর কলকাতা সংলগ্ন অঞ্চলে ভয়াবহ দুর্ঘটনা। মহেশতলা ৩০ নম্বর ওয়ার্ডের দৌলতপুর বড়কান তলার কাছে সাইকেল চালিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে বালির ট্রাক বেপরোভাবে ধাক্কা মারল শিশুকে। মাথার উপর দিয়ে চলে যায় চাকা। ঘটনাস্থলেই শিশুর মৃত্যু হয়েছে। শিশুর বাড়ি মহেশতলা পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের ফুলবাগান এলাকায়।
এরপরেই উত্তেজিত জনতা গাড়ির পিছনে ধাওয়া করে। গাড়িটিকে ধরে ভাঙচুর চালানো হয়। মহেশতলা থানার পুলিশ পৌঁছালে উত্তেজিত জনতা ঘিরে ধরে পুলিশকে। মৃত শিশুর বয়স আনুমানিক ১০। সাইকেলটিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
advertisement
advertisement
এদিন সকালে কলকাতায় আরও একটি দুর্ঘটনা হয়। সাতসকালে ই-এম বাইপাসে চিংড়িঘাটা থেকে সল্টলেক স্টেডিয়াম যাওয়ার রাস্তায় দুর্ঘটনা। সন্তোষপুর থেকে বাইপাস হয়ে রাজাবাজারগামী মিল্ক ভ্যান ভিজে রাস্তায় পিছলে যায় আচমকা। সপাটে ধাক্কা মারে রাস্তায় মাঝের রেলিংয়ে। তবে গাড়ির গতি নিয়ন্ত্রণের মধ্যে থাকায় হতাহতের খবর নেই।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: সাইকেল নিয়ে যাওয়ার সময় বেপরোয়া বালির ট্রাকের ধাক্কা, মহেশতলায় মৃত্যু শিশুর
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement