advertisement

রেশন সমস্যা মেটাতে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Last Updated:

রেশনে মিলছে না বরাদ্দ চাল এবং গম ৷ তাই নিয়ে প্রায়ই প্রতিবাদে সরগরম হয়ে ওঠে জঙ্গলমহল ৷ কিন্তু সমস্যার সমাধান হয়নি ৷ সেই কারণে এবার ঝাড়গ্রাম সফরে এসে রেশন ব্যাবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

#জঙ্গলমহল: রেশনে মিলছে না বরাদ্দ চাল এবং গম ৷ তাই নিয়ে প্রায়ই প্রতিবাদে সরগরম হয়ে ওঠে জঙ্গলমহল ৷ কিন্তু সমস্যার সমাধান হয়নি ৷ সেই কারণে এবার ঝাড়গ্রাম সফরে এসে রেশন ব্যাবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তারপরেই খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং খাদ্য সচিব আধিকারিক, ডিলার ডিস্ট্রিবিউটর এবং কন্ট্রোলারদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷ এরপরই কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী জানান, জঙ্গলমহলে রেশন ব্যাবস্থা নিয়ে কোনো অভিযোগ বরদাস্ত করা হবে না । পাশাপাশি রেশন সংক্রান্ত সমস্যা সমাধানে জঙ্গলমহলে ত্রিস্তরীয় ইনসপেকসনের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ৷
গ্রামবাসীদের অভিযোগ, দু’টাকা কেজি চাল, গম দেওয়ার কথা বলছে রাজ্য সরকার৷ সেখানে এক শ্রেণির অসাধু ডিলার গ্রামের মানুষদের বঞ্চিত করছে৷ এই ক্ষোভে বারবারই অভিযোগ দায়ের করে গ্রামবাসীরা ৷ সেই কারণেই উচ্চপর্যায়ের বৈঠকে করেন মুখ্যমন্ত্রী ৷ সেই বৈঠকেই মিলল রফাসূত্র ৷ চাল সঙ্কট মেটাতে এবার স্বসহায়ক দল ও লোকশিল্পীদের নিয়োগর সিদ্ধান্ত নেওয়া হয় এই মিটিং থেকে। তাদের থেকেই সরাসরি রেশন কেনার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ নিম্নমানের চাল ও আটা দেওয়ার জন্য শোকজ করা হয় একটি ফ্লাওয়ারমিল, একজন ডিস্ট্রিবিউটর ও একজন ডিলারকে ।
advertisement
বিশেষ নজরদারির জন্য জঙ্গলমহলের ২৯ টি ব্লকে ১ জন করে স্পেশাল ইন্সপেক্টর নিয়োগের সিদ্ধান্তের কথা জানানো হয়। ঝাড়গ্রামের ২ টি মহকুমায় ২টি নতুন সাবডিভিশনাল কন্ট্রোলিং অফিস তৈরি করা হচ্ছে। সারা জেলায় নতুন সাতটি গোডাউন তৈরী করা হচ্ছে। এছাড়াও ৩০হাজার মেট্রিকটন ক্ষমতা সম্পন্ন উন্নত প্রযুক্তির আলাদা গোডাউন হওয়ার কথাও জানান ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রেশন সমস্যা মেটাতে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement