advertisement

Charak in Poila Boishak: নববর্ষে চড়ক উৎসব! বাংলার এই গ্রাম সবথেকে ব্যতিক্রম, জেনে নিন কোথায়

Last Updated:

South Dinajpur News: দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের আজমতপুর গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মী তলার চরক মেলা আর দশটা মেলার থেকে একটু আলাদা।

+
title=

দক্ষিণ দিনাজপুর: চৈত্র সংক্রান্তিতে চড়ক মেলাকে কেন্দ্র করে উৎসবে মাতোয়ারা হয়ে থাকেন আপামর বাঙালি। তবে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের আজমতপুর গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মী তলার চরক মেলা আর দশটা মেলার থেকে একটু আলাদা। এই মেলা চৈত্র সংক্রান্তির পরিবর্তে বাংলার নববর্ষের দিনে হয়ে থাকে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে এই রীতি মেনেই লক্ষ্মী তলার চরক উৎসব হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবার ৫৪ তম বর্ষে পদার্পন করল এই মেলা। চরক মেলাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই ভক্তের সমাগম লক্ষ্য করা যায়।
মূলত, চৈত্র মাসের প্রথম দিন থেকেই গাজনের উৎসব শুরু হয়ে যায়। তবে গ্রাম্য এই সমস্ত মেলাগুলির জৌলুস খুব একটা না থাকলেও গ্রাম্য মেলায় ভিড় থাকে চোখে পড়ার মতন। স্থানীয় গ্রামবাসীদের পক্ষ থেকে জানা যায়, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতি বছরের এই চরক মেলাকে কেন্দ্র করে প্রচুর ভক্তের সমাগম হয়ে থাকে।
advertisement
advertisement
advertisement
সাধারণত চৈত্র সংক্রান্তিতে চরক পুজো অনুষ্ঠিত হলেও এই গ্রামের নববর্ষের দিন চরক হওয়ায় আশেপাশের বহু গ্রাম থেকে ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়।
এই পুজোয় সকলেই উপোস করে পুজো দেন, মানত করেন। মানত পূরণ হলে ফের মায়ের কাছে আসেন পুজো দিয়ে আশীর্বাদ নিতে। কদমা ও খাজা-বাতাসার মানতের ঢল নামে মন্দিরে। সোনা রুপোর অলঙ্কার নিয়ে পুজো দিতে লম্বা লাইন পড়ে।
advertisement
সুস্মিতা গোস্বামী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Charak in Poila Boishak: নববর্ষে চড়ক উৎসব! বাংলার এই গ্রাম সবথেকে ব্যতিক্রম, জেনে নিন কোথায়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement