advertisement

অস্ত্রোপচার করে যুবকের পেট থেকে মিলল ২ কেজি সিমেন্ট ও প্লাস্টার, হতবাক চিকিৎসকেরা

Last Updated:

যুবকের পেট থেকে বেরোল সিমেন্টের চাঁই ৷ দেখে হতবাক চিকিৎসকেরাও ৷ যুবকের পেট থেকে মিলল ২ কেজি সিমেন্ট ও প্লাস্টার ৷

#বর্ধমান: যুবকের পেট থেকে বেরোল সিমেন্টের চাঁই ৷ দেখে হতবাক চিকিৎসকেরাও ৷ যুবকের পেট থেকে মিলল ২ কেজি সিমেন্ট ও প্লাস্টার ৷ বছর কুড়ির যুবকের নাম বিমল পাল ৷ পেশায় মূর্তিশিল্পী বিমল ঝাড়খণ্ডের পাকুরের বাসিন্দা ৷ তার বাবাও মূর্তি গড়েন ৷
কিন্তু কীভাবে যুবকের পেটে এল সিমেন্টের চাঁই ? দুর্গাপুজোর জন্য মূর্তি গড়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ বিমলও বাবাকে এই কাজে সাহায্য করতেন ৷ কিন্তু কাজের মধ্যে বেশিরভাগ সময়ই মোবাইল নিয়ে ব্যস্ত থাকত বিমল ৷ কাজের ক্ষতির পাশাপাশি বিমলের চোখে একটি সমস্যা রয়েছে ৷ যার জেরে চিকিৎসকেরা তাকে বেশি মোবাইল ব্যবহার করতে নিষেধ করেছেন ৷ এই নিয়েই বৃহস্পতিবার বিমলের বাবা তাকে বকাবকি করেন ৷
advertisement
advertisement
রাগ ও অভিমানে প্যাস্টার অফ প্যারিস ও সিমেন্ট খেয়ে নেয় বিমল ৷ এরপর অসুস্থ হয়ে পড়েন তিনি ৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ বর্ধমান মেডিক্যালে কলেজে অস্ত্রোপচার করে বিমলের পেট থেকে সিমেন্ট বের করেন চিকিৎসকেরা ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অস্ত্রোপচার করে যুবকের পেট থেকে মিলল ২ কেজি সিমেন্ট ও প্লাস্টার, হতবাক চিকিৎসকেরা
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement