advertisement

Panskura Student Death CCTV Footage: চিপস চুরির অপবাদ? কী ঘটেছিল পাঁশকুড়়ার সেই দোকানে, পড়ুয়ার মৃত্যুর পর সামনে এল সিসিটিভি ফুটেজ

Last Updated:

মোটরসাইকেল নিয়ে ওই পড়ুয়াকে ধাওয়া করে শুভঙ্কর দীক্ষিত নামে ওই দোকানদার৷ ওই ছাত্রকে ধরে চিপসের প্যাকেট চুরির অপবাদ দেন তিনি৷

Rapid Read
দোকানের বাইরে পড়ে রয়েছে চিপসের প্যাকেট, সামনে সেই স্কুল প়ড়ুয়া৷ এই ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে৷
দোকানের বাইরে পড়ে রয়েছে চিপসের প্যাকেট, সামনে সেই স্কুল প়ড়ুয়া৷ এই ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে৷
চুরির অপবাদে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছিল পাঁশকুড়ার বাসিন্দা সপ্তম শ্রেণির ছাত্র৷ এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভের আগুন ছড়িয়েছিল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়৷ মৃত্যুর আগে লেখা সুইসাইড নোটে ওই ছাত্র নিজের মায়ের উদ্দেশ্যে লিখেছিল, ‘মা আমি চুরি করিনি৷’
যে দোকান এই ঘটনার কথা মূল অভিযুক্ত শুভঙ্কর দীক্ষিত নামে এক দোকানদার৷ তিনি আবার পেশায় সিভিক ভলেন্টিয়ারও৷ যদিও এখনও ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ৷ বরং তাঁর দোকান ভাঙচুরের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে৷
মর্মান্তিক এই ঘটনার সূত্রপাত হয়েছিল চিপসের প্যাকেট চুরির অভিযোগকে কেন্দ্র করে৷ এ দিন ওই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে৷ সেখানে দেখা গিয়েছে, সাইকেলে করে ওই দোকানের সামনে এসে প্রথমে দোকানদারের জন্য অপেক্ষা করে ওই ছাত্র৷ তখনই দোকানের সামনে চিপসের একটি প্যাকেটের মতো কিছু পড়ে থাকতে দেখা যায়৷ কাউকে না পেয়ে দোকানের ভিতরে ঢুকেও ব্যবসায়ীকে খোঁজে ওই পড়ুয়া৷ এর পর বেরিয়ে আসার সময় মাটিতে পড়ে থাকা চিপসের প্যাকেটটি চোখে পড়ে তার৷ তখন সেই প্যাকেটটি তুলে নেয় সে৷
advertisement
advertisement
অভিযোগ এর পরই মোটরসাইকেল নিয়ে ওই পড়ুয়াকে ধাওয়া করে শুভঙ্কর দীক্ষিত নামে ওই দোকানদার৷ ওই ছাত্রকে ধরে চুরির অপবাদ দেন তিনি৷ কান ধরে ওই ছাত্রকে ওঠবোস করানো হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলেকে বকাবকি করেন ওই ছাত্রের মা৷ মায়ের সঙ্গে বাড়ি ফেরার পরই চুরির অপবাদের অপমান সহ্য করতে না পেরে কীটনাশক খায় ওই ছাত্র৷ বৃহস্পতিবার সকালে তমলুক হাসপাতালে মৃত্যু হয় তাঁর৷ এর পরই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panskura Student Death CCTV Footage: চিপস চুরির অপবাদ? কী ঘটেছিল পাঁশকুড়়ার সেই দোকানে, পড়ুয়ার মৃত্যুর পর সামনে এল সিসিটিভি ফুটেজ
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement