advertisement

Tapas Saha: তাপসের বাড়িতেও পুকুর রহস্য, তৃণমূল বিধায়কের বাগানে পোড়া ছাই কীসের! খুঁজছে CBI

Last Updated:

হাইকোর্টের নির্দেশে  তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে তদন্তে নেমেছে সিবিআই৷

বিধায়ক তাপস সাহার বাড়ির বাইরে উৎসাহী জনতার ভিড়৷
বিধায়ক তাপস সাহার বাড়ির বাইরে উৎসাহী জনতার ভিড়৷
তেহট্ট: বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়ির পুকুর সিবিআই কর্তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। এবার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতেও পুকুর রহস্য৷ তাও আবার সেই পুকুরে যাওয়ার পথেই মিলল পোড়া ছাই৷ বিধায়কের বাড়ির চৌহদ্দির মধ্যে উদ্ধার হওয়া এই পোড়া ছাইয়ে আড়ালে কোনও রহস্য আছে কি না, তাও খতিয়ে দেখতে শুরু করেছেন সিবিআই আধিকারিকরা৷
হাইকোর্টের নির্দেশে  তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে তদন্তে নেমেছে সিবিআই৷ এ দিন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে হানা দেয় সিবিআই৷ প্রসঙ্গত, গত শুক্রবারই মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই৷ জিজ্ঞাসাবাদের ফাঁকে হঠাৎই নিজের দুটি মোবাইল বাড়ির পুকুরের মধ্যে ফেলে দেন জীবনকৃষ্ণ৷ সেই মোবাইল উদ্ধার করতে গিয়ে কালঘাম ছুটে যায় সিিবআই আধিকারিকদের৷ পাম্প এনে পুকুরের জল ছেঁচে, জেসিবি মেশিন এনে, শ্রমিক লাগিয়ে পাঁঁক ঘেঁটে তিন দিন পর দু'টি মোবাইল উদ্ধার করা হয়৷
advertisement
advertisement
তাপস সাহার বাড়িতে অভিযানে গিয়ে তাই বাড়তি সতর্কতা অবলম্বন করেন সিবিআই কর্তারা৷ প্রথমেই তৃণমূল বিধায়কের মোবাইল নিজেদের হেফাজতে নিয়ে নেন তারা৷ ঘটনাচক্রে জীবনকৃষ্ণের মতো তাপসের বাড়ির পিছন দিকেও একটি পুকুরের খোঁজ মেলে৷ পুুকুরে যাওয়ার রাস্তাতেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়৷ এর কিছুক্ষণের মধ্যেই ওই পুকুরের কাছেই আম বাগানের মধ্যে এই পোড়া ছাই উদ্ধার হয়৷ যদিও এই ছাই কোনও নথিপত্র পোড়ানোর কি না, তা স্পষ্ট হয়নি৷ যদিও তা খতিয়ে দেখেন সিবিআই কর্তারা৷ ঘটনাস্থলের কাছ থেকেই কয়েকটি কাগজও উদ্ধার হয়৷ তার মধ্যে একটি গাড়ির সার্ভিস সেন্টারের রসিদও ছিল৷ যদিও সেসব তেমন উল্লেখযোগ্য নয়৷
advertisement
এ দিন প্রথমে তাপস সাহাকে নিয়ে প্রথমে তাঁর বাড়ি সংলগ্ন অফিসে প্রায় দেড় ঘণ্টা ছিলেন সিবিআই আধিকারিকরা৷ সেখানেই বিধায়ককে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চলে৷ এর পর বিধায়ককে নিয়ে তাঁর বাড়িতে প্রবেশ করেন সিবিআই আধিকারিকরা৷
তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধেও শিক্ষা দফতর সহ অন্যান্য সরকারি চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে৷ এ দিন তাঁর আপ্ত সহায়কের হাওড়ার বাড়িতেও হানা দেয় সিবিআই৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tapas Saha: তাপসের বাড়িতেও পুকুর রহস্য, তৃণমূল বিধায়কের বাগানে পোড়া ছাই কীসের! খুঁজছে CBI
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement