advertisement

বর্ধমান স্টেশনে বিপর্যয়ের সময় আপনার নিকটকজন কেউ ছিলেন? জেনে নিন রেলের হেল্পলাইন নম্বর

Last Updated:

রেলের হেল্প লাইনগুলি হল, ০৩৩-২৬৪১১৬১, ০৩৩-২৬৪১৩৬৬০, ০৩৩-২৬৪০২২৪১, ০৩৩-২৬৪০২২৪২, ০৩৩-২৬৪০২২৪৩৷

#বর্ধমান: বর্ধমান স্টেশনে মূল গেটের সামনের অনেকটা অংশ ভেঙে পড়েছে৷ এখনও পর্যন্ত যা খবর, ২ জন আহত হয়েছেন৷ তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে৷ একের পর এক অংশ ভাঙতে শুরু করেছে৷ এ হেন অবস্থায় ধ্বংসস্তূপের নীচে কেউ চাপা পড়ে আছে কি না, তার সন্ধানে চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ৷ ট্রেন চলাচল আপাতত ব্যহত বর্ধমান স্টেশনে৷ ঘটনার তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করল রেল৷
বর্ধমান স্টেশনের বিপর্যয়ের পরেই হেল্পলাইন চালু করেছে রেল৷ ভাঙার মুহূর্তে অনেক যাত্রী ছিলেন বর্ধমান স্টেশনে৷ আপনার আত্মীয় বন্ধু-বান্ধব বর্ধমান স্টেশনে সেই সময়ে কি ছিলেন? থাকলে তিনি অক্ষত কি না, তা জানতে হেল্পলাইন চালু করেছে রেল৷ বন্ধ করে দেওয়া হয়েছে ১ নম্বর প্ল্যাটফর্ম৷
রেলের হেল্প লাইনগুলি হল, ০৩৩-২৬৪১১৬১, ০৩৩-২৬৪১৩৬৬০, ০৩৩-২৬৪০২২৪১, ০৩৩-২৬৪০২২৪২, ০৩৩-২৬৪০২২৪৩৷ এ দিকে বর্ধমান স্টেশনের বিপর্যয়ের পরেই রেলের গাফিলতির অভিযোগ তুলে তীব্র সমালোচনা করলেন প্রাক্তন রেল প্রতিমন্ত্রী ও কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী৷ তাঁর কটাক্ষ, 'রেলের রক্ষণাবেক্ষণ করছে না কেন্দ্র৷ বুলেট ট্রেনের গল্প শোনাচ্ছে৷ রেলের হাতে টাকা নেই৷ নিউ ইন্ডিয়ার এই নমুনা৷ পুরনো সেতুরও রক্ষণাবেক্ষণ নেই৷ রেল, সাধারণ বাজেট মিশে গিয়েছে৷ রেল বিক্রি করার পরিকল্পনা করছে৷ রেল এ বার ব্যক্তিগত সম্পত্তি হবে৷'
advertisement
advertisement
আরও একটি অংশ ভেঙে পড়েছে বর্ধমান স্টেশনের৷ সব মিলিয়ে ঘটনাটি বড় আকার নিচ্ছে৷ ধাপে ধাপে ভেঙে পড়ছে একের পর এক অংশ৷ প্রথমে রাত ৮টা ১৯ মিনিটে ভেঙে পড়ে বর্ধমান স্টশেনর মূল ফটকের একটি বড় অংশ৷ ৯টা ৩২মিনিটে আরও একটি অংশ ভেঙে পড়ে৷ স্টেশনে ঢোকার মুখেই সামনে একটি বড় অংশ ভেঙে পড়ে রাত ৮টা ১৯ মিনিটে নাগাদ৷ বহু যাত্রী আটকে পড়েছেন স্টেশনের মধ্যে৷ ১ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে৷ ধ্বংসস্তূপের মধ্যে কেউ চাপা পড়ে রয়েছেন কি না, তা এখনও বোঝা যাচ্ছে না৷ হাওড়ার ডিআরএম ইশা খান স্বীকার করেছেন, গোটা ঘটনার দায় রেলের৷ আতঙ্কে কয়েক হাজার মানুষ ভিড় করেছেন ঘটনাস্থলে৷
advertisement
আরও ভিডিও: যে মুহূর্তে ভেঙে পড়ল বর্ধমান স্টেশনের প্রবেশদ্বার, দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বর্ধমান স্টেশনে বিপর্যয়ের সময় আপনার নিকটকজন কেউ ছিলেন? জেনে নিন রেলের হেল্পলাইন নম্বর
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement