advertisement

পুত্র সন্তান নিয়ে জামাই-শ্বশুরের কলহ, গণপিটুনি দিয়ে জামাই তাড়ালেন শ্বশুর

Last Updated:

দাম্পত্য কলহের জেরে স্বামীকে গণপিটুনি দিল শ্বশুড়বাড়ির লোকজন। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার ভোতর গ্রামে।

#গোয়ালপোখর: দাম্পত্য কলহের জেরে স্বামীকে গণপিটুনি দিল শ্বশুড়বাড়ির লোকজন। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার ভোতর গ্রামে। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত স্বামী । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, গোয়ালপোখর থানার সাহাপুরের বাসিন্দা পিটুস মন্ডলের সঙ্গে বিয়ে হয়েছিল পাঞ্জিপাড়ার ভোতর গ্রামের বাসিন্দা নিখিল বিশ্বাসের মেয়ে আদুরির। পাঁচ বছর আগে সামাজিকভাবে তাঁদের বিয়ে হয়েছিল। দুই বছরে একটি পুত্র সন্তান আছে ওই দম্পতি। পিটুস পেশায় লরি চালক। শিলিগুড়িতে ভাড়া বাড়িতে থাকতেন তাঁরা। কয়েকদিন আগে পিটুস গাড়ি নিয়ে কলকাতায় যান। সেই সুযোগে নিখিলবাবু তাঁর মেয়ে ও নাতিকে নিয়ে গ্রামে চলে আসেন। কলকাতা থেকেই বিষয়টি জানতে পেরে পিটুস ভোতর গ্রামে এসে তাঁর সন্তানকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। দিন সাতেক আগে নিখিলবাবু এলাকার মানুষদের সঙ্গে নিয়ে তাঁর নাতিকে বাড়ি থেকে নিয়ে যায়। সোমবার দুপুরে পিটুস শ্বশুড়বাড়িতে এসে ফের ছেলেকে ফিরিয়ে নিয়ে যেতে এলে নিখিলবাবু ধারলো অস্ত্র নিয়ে তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ। পিটুস বাধা দিতে গেলে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। ধারালো অস্ত্রে নিখিলবাবুর আঙুল কেটে যায়। ভয়ে পিটুস সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নিখিলবাবু এবং তাঁর প্রতিবেশীরা তাঁকে ধাওয়া করে তাঁকে ধরে গনপিটুনি দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে লোধন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। পিটুসের মা গোয়ালপোখর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুত্র সন্তান নিয়ে জামাই-শ্বশুরের কলহ, গণপিটুনি দিয়ে জামাই তাড়ালেন শ্বশুর
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement