advertisement

Tragedy News: এক ফোনে ঘর থেকে বেরিয়ে গেল ছেলে, তারপর ফিরল যেভাবে....কান্নার রোল উঠল বাড়িতে

Last Updated:

পুলিশ গুরুতর আহত অবস্থায় অভিজিৎকে উদ্ধার করে নিয়ে যায় বগুলা গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। অভিজিৎ ভিন রাজ্যে ইমিটেশনের গহনার ব্যবসা করে।

News18
News18
নদিয়া: বাড়ির কাছেই একটি ভ্যান রিক্সার ওপর রক্তাক্ত অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পরিবারের দাবি, ছেলেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। দেহ উদ্ধারের ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। ঘটনাটি নদিয়ার হাঁসখালি থানার ভৈরব চন্দ্রপুর হুদা চাপড়া গ্রামের।
মৃত যুবকের নাম অভিজিৎ সরকার। বয়স ২৫ বছর। মৃত যুবকের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আটটা নাগাদ একটি ফোন কল পেয়ে বাড়ি থেকে বের হয় অভিজিৎ। এরপর রাতে বাড়ি ফেরেনি। ভোর তিনটে নাগাদ প্রতিবেশী এক যুবক এসে খবর দেয় বাড়ির কাছাকাছি একটি ভ্যান রিক্সার ওপরে রক্তাক্ত অবস্থায় অভিজিৎ পড়ে রয়েছে। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে যায়। খবর দেওয়া হয় হাঁসখালি থানায়।
advertisement
advertisement
পুলিশ গুরুতর আহত অবস্থায় অভিজিৎকে উদ্ধার করে নিয়ে যায় বগুলা গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। অভিজিৎ ভিন রাজ্যে ইমিটেশনের গহনার ব্যবসা করে।
advertisement
পরিবারের অনুমান, তাকে খুন করা হয়েছে। হাঁসখালি থানার পুলিশ এই ঘটনায় এক যুবককে আটক করেছে। তবে পরিকল্পিত খুন, নাকি দুর্ঘটনা, তদন্তে হাঁসখালি থানার পুলিশ।
রঞ্জিত সরকার
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tragedy News: এক ফোনে ঘর থেকে বেরিয়ে গেল ছেলে, তারপর ফিরল যেভাবে....কান্নার রোল উঠল বাড়িতে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement