advertisement

West Bengal News: ট্রেনের কামরায় পরিত্যক্ত ব্যাগের মধ্যে কী? কাটোয়া-জুড়ে ছড়িয়ে পড়ল আতঙ্ক

Last Updated:

West Bengal News: ট্রেনের বগিতে পরিত্যক্ত ব্যাগকে ঘিরে বোমাতঙ্কের ফলে আপ আজিমগঞ্জ প্যাসেঞ্জারও ছাড়তে অনেক দেরি হয়।

শুক্রবার হাওড়া ও সাঁতরাগাছি থেকে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। তার মধ্যে হয়েছে, হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস, পুরুলিয়া-ভিল্লুপুরম এক্সপ্রেস, হাওড়া-হায়দরাবাদ ইস্ট-কোস্ট এক্সপ্রেস, হাওড়া-এমজিআর চেন্নাই এক্সপ্রেস, হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস, হাওড়া-এমজিআর চেন্নাই সেন্ট্রাল মেল, সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই সেন্ট্রাল, হাওড়া-মাইসোর উইকলি এক্সপ্রেস, হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস।

#কাটোয়া: ট্রেনের কামরায় পরিত্যক্ত ব্যাগকে ঘিরে কাটোয়া (Katwa) স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে বোমাতঙ্ক। বোমাতঙ্কের জেরে পিছনের বগিটি বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়। রেল পুলিশ ফাঁকা বগিটি পাহারা দেয়। যাত্রীদের কাউকে ২ নম্বর প্লাটফর্মের পিছন দিক দিয়ে যেতে দেওয়া হচ্ছিল না। ট্রেনের বগিতে পরিত্যক্ত ব্যাগকে ঘিরে বোমাতঙ্কের ফলে আপ আজিমগঞ্জ প্যাসেঞ্জারও ছাড়তে অনেক দেরি হয় (West Bengal News)।
এদিন বেলা সাড়ে দশটা নাগাদ ০৩০৬২ কাটোয়া-আজিমগঞ্জ ডাউন প্যাসেঞ্জার কাটোয়া স্টেশনে পৌঁছানোর পর ২ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে ছিল। গাড়ির চালক বেলা সাড়ে এগারোটা নাগাদ পিছনের দিকে একটি ফাঁকা বগিতে একটি নীল রঙের ব্যাগ পড়ে থাকতে দেখে রেল পুলিশে খবর দেয়। কাটোয়া রেলপুলিশ প্রাথমিক ভাবে মেটাল ডিটেক্টর দিয়ে ব্যাগটিকে পরীক্ষা করলে ধাতব বস্তু থাকার ইঙ্গিত পায় বলে পুলিশ সূত্রে জানা যায়। বোম জাতীয় কিছু আছে এই অনুমান করেই রেলপুলিশ দুর্গাপুরে বোম্ব ডিসপোজাল টিমকে খবর দেয়।
advertisement
advertisement
২ নম্বর প্লাটফর্মে যাত্রীদের চলাফেরা নিয়ন্ত্রণ করে দেওয়া হয়। বেলা দুটোর সময় ট্রেনটি আপ আজিমগঞ্জ হয়ে কাটোয়া স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও বোমাতঙ্কের জেরে ট্রেন দাঁড় করিয়ে দেওয়া হয়। ফাঁকা বগিটি আলাদা করে কারশেডে নিয়ে যাওয়া হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: ট্রেনের কামরায় পরিত্যক্ত ব্যাগের মধ্যে কী? কাটোয়া-জুড়ে ছড়িয়ে পড়ল আতঙ্ক
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement