advertisement

Bomb Explosion: মাঝরাতে বাজ পড়ার মতো শব্দ, গ্রামবাসীরা দেখলেন উড়ে গিয়েছে বাড়ি, আতঙ্ক ভাতারে

Last Updated:

বৃহস্পতিবার রাত আড়াইটে নাগাদ হঠাৎই বাজ পড়ার মতো শব্দ শুনে ঘুম ভেঙে যায় ভাতারের বানেশ্বরপুর গ্রামের বাসিন্দাদের একাংশের (Bhatar Bomb Explosion)৷

#বর্ধমান: মাঝরাতে জোরালো বিস্ফোরণে ভেঙে পড়ল মাটির বাড়ি, উড়ে গেল অ্যাজবেস্টসের চাল৷ এই বিস্ফোরণকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়ালো পূ্র্ব বর্ধমানের ভাতারের বানেশ্বরপুরে৷ যদিও এই ঘটনায় বাড়ির বাসিন্দা তিনজনই প্রাণে বেঁচে গিয়েছেন৷ তাঁদের কারও আঘাতও গুরুতর নয়৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মজুত করে রাখা বোমা থেকেই এই বিস্ফোরণ ঘটেছে৷ বাড়ির বাসিন্দাদের আটক করে জেরা শুরু করেছে পুলিশ৷
বৃহস্পতিবার রাত আড়াইটে নাগাদ হঠাৎই বাজ পড়ার মতো শব্দ শুনে ঘুম ভেঙে যায় ভাতারের বানেশ্বরপুর গ্রামের বাসিন্দাদের একাংশের৷ আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে তাঁরা দেখেন, গ্রামেরই বাসিন্দা জামরুল শেখের মাটির বাড়ির একাংশ ভেঙে পড়েছে, উড়ে গিয়ে অ্যাজবেস্টসের চালও৷ তখনই বোঝা যায়, জামরুল শেখের বাড়িতেই বিস্ফোরণ ঘটেছে৷ বিস্ফোরণের সময় জামরুল শেখ ছাড়াও তার ছেলে লালচাঁদ শেখ এবং স্ত্রী মাজেদা বিবি বাড়িতে ছিল৷
advertisement
জানা গিয়েছে, জামরুল এবং তার ছেলে কেরলে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিল৷ কিছুদিন আগে ফিরে আসে তারা৷ তার পরেই বাড়িতে এই বিস্ফোরণ৷ পুলিশের অনুমান, বাড়িতে মজুত করে রাখা বোমা ফেটেই বিস্ফোরণ ঘটেছে৷ ফলে জামরুল এবং তার ছেলেই বাড়িতে বোমা বাঁধার কাজ করত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে৷ তদন্তকারীদের ধারণা, বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটলে ঘরের ভিতরে থাকা বাসিন্দাদের আঘাত আরও গুরুতর হত৷ জামরুল শেখ এবং তার স্ত্রী ও ছেলেকে জেরা শুরু করেছে পুলিশ৷
advertisement
advertisement
বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জেলা পুলিশের বম্ব ডিটেকশন স্কোয়াড৷ সিআইডি-র বম্ব ডিসপোজাল স্কোয়াডকেও খবর দেওয়া হয়েছে৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, ঘরে একসঙ্গে অনেক বোমা মজুত করা ছিল৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bomb Explosion: মাঝরাতে বাজ পড়ার মতো শব্দ, গ্রামবাসীরা দেখলেন উড়ে গিয়েছে বাড়ি, আতঙ্ক ভাতারে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement