advertisement

Murshidabad News: সাতসকালে ঘরের মধ্যে থেকে উদ্ধার বৃদ্ধ দম্পতির দেহ! চাঞ্চল্য বহরমপুরে

Last Updated:

Dead body recovered: সাতসকালেই জোড়া মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বহরমপুরে। বৃদ্ধ এক দম্পত্তির মৃতদেহ উদ্ধার হয় বহরমপুরের জর্জ কোর্ট মোড়ে।

এই ঘর থেকেই দেহ উদ্ধার হয় 
এই ঘর থেকেই দেহ উদ্ধার হয় 
মুর্শিদাবাদ: সাতসকালেই জোড়া মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে। বৃদ্ধ এক দম্পত্তির মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় বহরমপুরের জর্জ কোর্ট মোড়ে। শুক্রবাপ ওই দুই বৃদ্ধ -বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল বহরমপুর থানার পুলিস। তাঁরা দুজনই অসুস্থ ছিলেন বলে জানা গিয়েছে। নিচের ঘরের একটি খাটে থাকতেন তাঁরা।
উপরের ঘরে থাকেন তাদের ছেলেমেয়ে। নীচের ঘরের সামনে একটি মুদিখানার দোকান রয়েছে। শুক্রবার সকালে একটি প্যাসেজের মধ্যে ওই দুই বৃদ্ধ- বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান পরিবারের লোকজন। পুলিশ জানিয়েছে মৃতের নাম শম্ভুনাথ ঘোষ ও কল্পনা ঘোষ। তবে ওই দুই বৃদ্ধ-বৃদ্ধার কী ভাবে মৃত্যু হল, আদৌ আত্মহত্যা করলেন কিনা সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
advertisement
advertisement
যদিও পরিবারের লোকজনের দাবি, দীর্ঘদিন ধরে রোগে ভোগার কারণেই তারা আত্মহত্যা করেছেন বলে তাঁদের অনুমান। তবে ওই আত্মহত্যার পিছনে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে কি না তার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ দেহ দু’টি উদ্ধার করে বহরমপুর মর্গে পাঠিয়েছে। ঘটনার জেরে শোক নেমে এসেছে গোটা পরিবার জুড়ে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: সাতসকালে ঘরের মধ্যে থেকে উদ্ধার বৃদ্ধ দম্পতির দেহ! চাঞ্চল্য বহরমপুরে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement