advertisement

স্কুলের দরজার তালা ভেঙে মিড ডে মিলের সামগ্রী চুরি, উত্তেজনা বিষ্ণুপুরে

Last Updated:

স্কুলে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছাড়ালো দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে ।

#বিষ্ণুপুর: স্কুলে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছাড়ালো দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে । বিজয়রামপুর প্রাথমিক বিদ্যালয়ে স্কুলের তালা ভেঙে চুরি গেল মিড ডে মিলের সরঞ্জাম থেকে নথিপত্র , পাখা সহ অন্যান্য সামগ্রী ।
বুধবার স্কুল আসার পর বিষয়টি নজরে পড়ে সকলের । খবর দেওয়া হলে তদন্তে আসে পুলিশ । অর্ধ সময়ের পর ছুটি ঘোষণা করে দেওয়া হয় এদিন । ফলে শতাধিক ক্ষুদে ছাত্র ছাত্রীর মুখে জুটল না মিড ডে মিলের খাবার । না খেয়েই খালিমুখেই ফিরতে হল বাড়ি ।
বিষয়টি নিয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোজ সাধুখাঁ জানান কিছু করার উপায় নেই, স্কুলের মিড-ডে-মিলের রান্নার সরঞ্জাম থেকে থালা গ্লাস সব চুরি যাওয়ার কারনেই বন্ধ রাখতে হয়েছে মিড-ডে-মিল পরিষেবা । স্কুলের সীমানা না থাকায় এই চুরি বলে অনুমান প্রধান শিক্ষকের । স্কুলে চুরির ঘটনায় অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে বিষ্ণুপুর থানার পুলিশ ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্কুলের দরজার তালা ভেঙে মিড ডে মিলের সামগ্রী চুরি, উত্তেজনা বিষ্ণুপুরে
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement