advertisement

Birbhum News: ছাগল নিয়ে রাজনৈতিক অশান্তি! এ কী কাণ্ড সাঁইথিয়ায়, তুমুল চাঞ্চল্য

Last Updated:

Birbhum News: একটি রাজনৈতিক দলের কর্মীদের অভিযোগ, একটি ছাগল নাকি বেগুন গাছের চারা খেয়ে নিয়েছিল।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
বীরভূম: যে রাজনীতির ‘র’ বোঝে না। তাঁকে নিয়েই সংঘর্ষ। পরস্পর বিরোধী দুই রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে অশান্তি, মারধর। হাসপাতালে ভর্তিও ছিলেন একজন। এমনই ঘটনা ঘটেছে রবিবার বিকেলে সাঁইথিয়া থানা এলাকার দেরপুর গ্রামে।
একটি রাজনৈতিক দলের কর্মীদের অভিযোগ, একটি ছাগল নাকি বেগুন গাছের চারা খেয়ে নিয়েছিল। তা নিয়েই বিবাদ বাঁধে দু’পক্ষের। ওই রাজনৈতিক দলের কর্মীদের অভিযোগ, অপর রাজনৈতিক দলের এক ব্যক্তির বেগুন গাছের চারা খেয়ে নেয় অবলা ছাগলটি। সেই অপরাধে ওই পক্ষের লোকজনরা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।
advertisement
advertisement
তারই প্রতিবাদ করতে যাওয়ায় দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়৷ চলে হাতাহাতি। এরপরেই দু’পক্ষের লোকজন এসে মীমাংসার চেষ্টা করেন। কিন্তু কিছু সময় পরেই লাঠি দিয়ে চড়াও হয় বলে অভিযোগ। ঘটনায় একজন মহিলাকে প্রথমে সাঁইথিয়া স্টেট জেনারেল হসপিটালে নিয়ে যাওয়া হয়।
advertisement
পরে তাঁকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। এই নিয়ে হৃদয় হাজারা বলেন, “আমরা প্রথমে অশান্তি খবর পেয়ে ওখানে যায়। তখন জানতে পারি যে ছাগলের বেগুনের চারা খেয়ে নিয়েছে বলে অশান্তি। আমরা বারণ করি অশান্তি করার জন্য। যাঁদের চারা খেয়েছে তাঁরা কিছুক্ষণ পর লাঠি নিয়ে এসে মারধর করে। আমাদের দু’জন আহত হয়েছে।”
advertisement
—– Subhadip Pal
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: ছাগল নিয়ে রাজনৈতিক অশান্তি! এ কী কাণ্ড সাঁইথিয়ায়, তুমুল চাঞ্চল্য
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement