advertisement

জেলাশাসকের দফতরের বাইরে বিক্ষোভ, ধান বিক্রির টাকা না পেলে আত্মহত্যার হুমকি বীরভূমের চাষীদের !

Last Updated:

সরকারি মূল্যে ধান বিক্রি করে টাকা মিলছে না। প্রশাসনের দ্বারস্থ বীরভূমের রাজনগরের প্রায় দুশো ধানচাষি। দ্রুত দাম না পেলে

#বীরভূম: সরকারি মূল্যে ধান বিক্রি করে টাকা মিলছে না। প্রশাসনের দ্বারস্থ বীরভূমের রাজনগরের প্রায় দুশো ধানচাষি। দ্রুত দাম না পেলে আত্মহত্যার হুমকি দিয়েছেন তাঁরা। প্রতিশ্রুতি মতো সরাকারি দামে ধান বিক্রি করেছিলেন সাত মাস আগে। কিন্তু দুশো ধানচাষির টাকা পাওয়া নিয়ে তৈরি হয়েছে জটিলতা।
চলতি বছরের মার্চে রাজনগর অঞ্চলের কৃষকরা সরকারি মূল্যে ধান বিক্রি করেন ৷ ধান বিক্রি করা হয় নানুরের কুমিরা জয় মা কালী সমিতিকে প্রতিশ্রুতি দেওয়া হয়, এক মাসের মধ্যে টাকা ফেরত দেওয়া হবে ৷ টাকা না পেয়ে ফের সমিতির কাছে যান কৃষকরা
প্রত্যেককে চেক দেওয়া হয় ৷ বলা হয় একমাস পর জমা দিতে হবে ব্যাঙ্কে ৷ চেক জমা দিতে গেলে জানতে পারেন, চেক বাউন্স করে গিয়েছে ৷ এরপরই প্রশাসনের দ্বারস্থ হন কৃষকরা। সেখান থেকে সমিতির কর্তাদের ডেকে পাঠানো হয়।
advertisement
advertisement
ধান কেনার জন্য একটি রাইস মিলের সঙ্গে চুক্তি হয় ৷ বিক্রি করতে গিয়ে জানা যায়, রাইস মিলের কোনও অস্তিত্ব নেই , তাই টাকা দেওয়া সম্ভব নয় ৷ সোমবার সিউড়িতে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখান কৃষকরা। দ্রুত টাকা দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। ধান বিক্রির টাকা না মিললে চরম পদক্ষেপের হুঁশিয়ারী ধান চাষিদের।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জেলাশাসকের দফতরের বাইরে বিক্ষোভ, ধান বিক্রির টাকা না পেলে আত্মহত্যার হুমকি বীরভূমের চাষীদের !
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement