advertisement

Bike: বাইকের সাইলেন্সারের ভিতরে কী! বসিরহাটে বাইক ঘিরে ধরতেই যা বেরল, শুনে বিশ্বাসই করছে না কেউ!

Last Updated:

Bike: বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষীর বাহিনীর জওয়ানরা গোপন সূত্রে খবর পেয়ে তাকে আটক করে তল্লাশি করতেই বাইকের সাইলেন্সারের ভিতর থেকে বেরিয়ে আসে সাত কেজির রুপোর গয়না।

উদ্ধার হওয়া বাইক ও পাচারকারী 
উদ্ধার হওয়া বাইক ও পাচারকারী 
বসিরহাট: মোটরবাইকের সাইলেন্সারের ভিতর থেকে বেরিয়ে এল কয়েক লক্ষ টাকার রুপো। বাইক দাঁড় করিয়ে একটু তদন্ত করতেই হঠাৎ বাইকের সাইলেন্সারের ভিতর দেখা গেল কয়েক কেজি রুপোর গয়না। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার স্বরূপনগর থানার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিথারী সীমান্ত দিয়ে মোটরবাইকের সাইলেন্সারের ভিতরে লুকিয়ে রাখা কয়েক লক্ষ টাকার রুপোর গয়না ভারত থেকে বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল এক পাচারকারী।
সেই সময় বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষীর বাহিনীর জওয়ানরা গোপন সূত্রে খবর পেয়ে তাকে আটক করে তল্লাশি করতেই বাইকের সাইলেন্সারের ভিতর থেকে বেরিয়ে আসে সাত কেজির রুপোর গয়না। যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃত পাচারকারী রাশিদ সাহাজির বাড়ি স্বরুপনগরের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর সীমান্তে। উদ্ধার হাওয়ার রুপোর গহনা তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে ধৃত পাচারকারীকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। তবে এই ঘটনার সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের যোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা।
advertisement
advertisement
— জুলফিকার মোল্যা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bike: বাইকের সাইলেন্সারের ভিতরে কী! বসিরহাটে বাইক ঘিরে ধরতেই যা বেরল, শুনে বিশ্বাসই করছে না কেউ!
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement