advertisement

Bengali News: জেলার চিত্রকলা প্রদর্শনীতে দেদার বিক্রি হচ্ছে ছবি

Last Updated:

বীরভূম, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানের শিল্পীদের আঁকা ২২০ টি শিল্পকর্ম নিয়ে রামপুরহাট টাউন হলের দুটি কক্ষে শুরু হয়েছে এই প্রদর্শনী

+
চিত্রকলা

চিত্রকলা প্রদর্শনী

বীরভূম: শিক্ষা, শিল্পকলা ও সঙ্গীতের দেবী মা সরস্বতী। তাই দীর্ঘ ১৩ বছর ধরে সরস্বতী পুজোর দিন থেকে এলাকার শিল্পীদের আঁকা ছবি নিয়ে রামপুরহাট টাউন হলে প্রদর্শনী করে আসছে শহরের এক চারুকলা সংস্থা। সরস্বতী পুজো থেকে শুরু করে বেশ কয়েকদিন ধরে চলে এই প্রদর্শনী। এই প্রদর্শনী থেকে ছবি বিক্রিও হয় দেদার। মূলত চিত্রকলাকে সকলের সামনে তুলে ধরতে এই আয়োজন।
বীরভূম, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানের শিল্পীদের আঁকা ২২০ টি শিল্পকর্ম নিয়ে রামপুরহাট টাউন হলের দুটি কক্ষে শুরু হয়েছে এই প্রদর্শনী। আর এই প্রদর্শনী দেখতেই সকাল থেকে রাত্রি পর্যন্ত জমজমাট ভিড় হচ্ছে। প্রত্যেকদিন সকাল ১০ টা থেকে রাত্রি ১০টা পর্যন্ত এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
চারুকলা সংস্থার কর্ণধার প্রাণকৃষ্ণ সিমলান্ডি বলেন, সরস্বতী পূজোর দিন জল রং, তেল রং, প্যাস্টেল রং, পেন্সিল রং, পেন্সিল স্কেচ এই প্রদর্শনীতে রাখা হয়েছিল। ছোট থেকে বড় সকলের চিত্রকলা প্রদর্শনী এই অনুষ্ঠানে রাখা হয়। বিশেষ করে সন্ধের সময় মানুষের ভিড় লক্ষ্য করা যায় এই প্রদর্শনী অনুষ্ঠানে। নিজেদের পছন্দমত ছবি কিনে নিয়ে যান চিত্রকলা প্রেমী মানুষজন।
advertisement
সৌভিক রায়
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: জেলার চিত্রকলা প্রদর্শনীতে দেদার বিক্রি হচ্ছে ছবি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement