advertisement

জলমগ্ন ঘাটাল, উদ্ধারকাজে বায়ুসেনার চপার, আতঙ্কে বানভাসি মানুষ

Last Updated:

জলমগ্ন ঘাটাল, উদ্ধারকাজে বায়ুসেনার চপার, আতঙ্কে বানভাসি মানুষ

#পশ্চিম মেদিনীপুর: কারও বাড়ির প্রায় পুরোটাই জলের তলায়। কারও বাড়ির সামনে কোমর সমান জল। ঘাটালের প্রতাপপুর গ্রাম শীলাবতীর বাঁধভাঙা জলে বানভাসি। হরিসিংহপুরে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন দুর্গতরা। পরনের কাপড় ছাড়া সঙ্গে কিছুই নেই। বাড়ি গরুগুলোর জন্য মন কাঁদছে। চলছে প্রাণে বাঁচার লড়াই।
শীলাবতীর বাঁধভাঙা জলে ডুবেছে প্রতাপপুর গ্রাম। সাঁতরে বা নৌকা বেয়ে চলছে প্রাণে বাঁচার চেষ্টা। চারিদিকে জল আর জল। হরিসিংহপুরে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন কয়েকটি পরিবার। নেই খাবার-নেই পানীয় জল। ভেসে গিয়েছে বইখাতা। ভেসে গিয়েছে প্রিয় জিনিসগুলো। সাধের ভিটেমাটি ছেড়ে এসে প্রাণ কাঁদছে।  জলবন্দি বাড়িতে কেমন আছে পোষা গরুগুলো? বাড়ছে মন কেমন।
advertisement
জলের তোড়ে ভেসে যাচ্ছিল বাড়ি। কোনওভাবে সাঁতরে পার হয়েছেন অনেকে। চোখেমুখে আতঙ্কের ছাপ এখনও স্পষ্ট। ক্রমশ বাড়ছে উদ্বেগ।
advertisement
ভিটেমাটি আঁকড়ে তিনদিন পড়ে থাকার পর খিদের জ্বালা আর সহ্য হয়নি। জীবনের ঝুঁকি নিয়ে দড়ি ফেলে, গাছ ধরে প্রায় তিনশো মিটার জল পেরিয়ে বাঁধে এসে ওঠেন পঞ্চাশ বছরের জগু জানা। কখনও দড়ি , কখনও গাছের ডাল ধরে কোনওরকমে ডাঙায় এসে ওঠেন তিনি। সরকারি ত্রাণ সংগ্রহ করেন তিনি। জলের সঙ্গে যুদ্ধ করে, প্রতিটা মুহূর্ত কাটাচ্ছেন প্রতাপপুরের মানুষ। হার না মেনে চলছে বাঁচার লড়াই।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জলমগ্ন ঘাটাল, উদ্ধারকাজে বায়ুসেনার চপার, আতঙ্কে বানভাসি মানুষ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement