advertisement

জমজমাট সিউড়ির বসন্ত উৎসব, রঙের উৎসবে মেতেছে বাংলা

Last Updated:

সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয় ৷ এছাড়াও বিভিন্ন ধরনের নাচ আর তার সঙ্গে আবির খেলা তো আছেই ৷

#বীরভূম: সিউড়ির ইরিগেশন কলোনির মাঠে প্রতিবছরের মতো এবছরও বসন্ত উৎসব পালিত হচ্ছে ৷ সকাল ৮ টায় এই উৎসবের সূচনা হয় পদযাত্রার মধ্য দিয়ে ৷ খোল দ্বার খোল গানের সাথে সাথে পা মিলিয়ে শহর পরিক্রমা করে সিউড়ি ইরিগেশন কলোনির মাঠে এলে ৷
সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয় ৷ এছাড়াও বিভিন্ন ধরনের নাচ আর তার সঙ্গে আবির খেলা তো আছেই ৷ তবে অন্যান্য বারের তুলনায় এবারে সিউড়ির এই অনুষ্ঠানে ভিড় একটু বেশিই, তার কারণ প্রত্যেক বছর সিউড়ি থেকে দর্শকের একটা অংশ জেলারই শান্তিনিকেতনের বসন্ত উৎসব দেখতে ভিড় করেন ৷
কিন্তু এবার যেহেতু বিশ্বভারতীতে বসন্ত উৎসব বাতিল হয়েছে তাই আর কেউ শান্তিনিকেতন যায়নি ৷ সিউড়ির দর্শকদের পুরো ভিড়টাই জমা হয়েছে কলোনির মাঠে ৷ সব মিলিয়ে জমজমাট সিউড়ির বসন্ত উৎসব ৷ দর্শকরা জানিয়েছেন প্রত্যেক বছর তারা বসন্ত উৎসব কাটান শান্তিনিকেতনে কিন্তু এবছর যেহেতু অনুষ্ঠান বাতিল তাই সকাল থেকে সেজে গুজে চলে এসেছি সিউড়ির এই বসন্ত উৎসবে। মনে আনন্দ নিয়েই আবির খেলায় মেতেছেন তারা।
advertisement
advertisement
Supratim Das
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জমজমাট সিউড়ির বসন্ত উৎসব, রঙের উৎসবে মেতেছে বাংলা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement