advertisement

Love Affair: বারবার শারীরিক সম্পর্ক, তবু বিয়ে করতে চাইছেন না প্রেমিক! প্রেমিকের বাড়ির সামনে এ কী করলেন যুবতী

Last Updated:

Love Affair: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগ ঘিরে রীতিমতো চাঞ্চল্য বারাকপুর পুরসভার ৬নং ওয়ার্ডের শ্যামশ্রী পল্লী এলাকায়।

উত্তর ২৪ পরগনা: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, অপমানে প্রেমিকের বাড়ির সামনেই আত্মঘাতী হওয়ার চেষ্টা প্রেমিকার। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগ ঘিরে রীতিমতো চাঞ্চল্য বারাকপুর পুরসভার ৬নং ওয়ার্ডের শ্যামশ্রী পল্লী এলাকায়। জানা গিয়েছে, শ্বেতা ভট্টাচার্যের সাথে দীর্ঘ কয়েক বছর ধরেই প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল শ্যামশ্রী পল্লী এলাকার সুমিত বিশ্বাস নামে এক যুবকের।
প্রথমে বন্ধুত্ব পরে প্রেম এই সম্পর্ক ধীরে ধীরে অন্য মাত্রায় পৌছে যায় তাদের। দুই বাড়ি তরফে বিয়ের দিনক্ষণ ঠিক করা হলেও, শ্বেতার অভিযোগ তার সঙ্গে সুমিত বিশ্বাস একাধিকবার জোর করে শারীরিক সম্পর্ক করলেও বর্তমানে সে তাকে বিয়ে করতে রাজি নয়। বর্তমানে সুমিত তার প্রেমের সম্পর্ক অস্বীকার করছে।
advertisement
advertisement
এমনকি সুমিতের অন্য এক জায়গায় বিয়ে ঠিক হয়েছে। এমনকি শ্বেতার আরও অভিযোগ, এর আগেও বহুবার জোর করে সুমিত তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। এমনকি তাকে মারধোরও করেছে। যদিও গোটা বিষয়টি অস্বীকার করেছে সুমিত বিশ্বাস। তার দাবি, এরকম কোন সম্পর্ক তাদের মধ্যে ছিল না। তাকে ফাঁসানোর জন্যই মিথ্যে তত্ত্ব তুলে ধরা হচ্ছে। প্রেমিকের বাড়ির সামনে এসে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে শ্বেতা।
advertisement
স্থানীয় কাউন্সিলরের তৎপরতায় তড়িঘড়ি থাকে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে পাঠানহয়।হাসপাতালে গিয়ে মেয়েটির বয়ান রেকর্ড করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে টিটাগর থানার পুলিশ। বিশেষ সূত্রে জানা গিয়েছে, সুমিত ও তার মা কে বিশেষ নজরে রাখা হয়েছে পুলিশের তরফে।
Rudra Narayan Roy
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Love Affair: বারবার শারীরিক সম্পর্ক, তবু বিয়ে করতে চাইছেন না প্রেমিক! প্রেমিকের বাড়ির সামনে এ কী করলেন যুবতী
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement