advertisement

Cyber Fraud: সাইবার প্রতারণার বিরুদ্ধে 'অ্যাকশন'! উদ্ধার হল স্মার্টফোন, ল্যাপটপ, লক্ষাধিক টাকা সহ...! বড়সড় সাফল্য পুলিশের

Last Updated:

Cyber Fraud: ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসিডিডি চারু শর্মা জানান, অনেকদিন ধরেই পুলিশের কাছে বড়সড় সাইবার প্রতারণা চক্রের খবর ছিল। সেই তদন্তে নেমে এই বিপুল সংখ্যক প্রতারণার সামগ্রী উদ্ধার করেছে পুলিশ

সাইবার ক্রাইম বিভাগের বড়সড় সাফল্য
সাইবার ক্রাইম বিভাগের বড়সড় সাফল্য
ব্যারাকপুর, উত্তর ২৪ পরগনা, অরুণ ঘোষঃ দিন দিন দেশজুড়ে বাড়ছে সাইবার প্রতারণার মাত্রা। সাইবার প্রতারণার ছক বানচাল করতে কোমর বেঁধে নেমেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশেষ গোয়েন্দা টিম। এবার বড়সড় সাফল্য পেল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগ।
বিশেষ সূত্রে খবর পেয়ে সাইবার ক্রাইমের বিশেষ দল মোহনপুর থানার অন্তর্গত রয়েল পার্ক এলাকায় হানা দেয়। এখানে একটি বাড়িতে ভাড়া নিয়ে থাকতেন ৮ জন। তাঁদের মধ্যে ৫ জন ঝাড়খণ্ডের ও ৩ জন বিহারের বাসিন্দা। তাঁদের আটক করে ৩১টি স্মার্টফোন, ৮টি ল্যাপটপ, ২ লক্ষ ৩৮ হাজার টাকা নগদ সহ একাধিক ব্যাঙ্কের পাসবই, একাধিক এটিএম কার্ড ও একটি ডায়েরি উদ্ধার করেছে পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ কলকাতার পুজোয় বর্ধমানের ছোঁয়া! নামী মণ্ডপে অগ্রদ্বীপের কাঠের জাদু! মিস করবেন না এই চমক
আজ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসিডিডি চারু শর্মা সাংবাদিক বৈঠক করে জানান, অনেকদিন ধরেই পুলিশের কাছে বড়সড় সাইবার প্রতারণা চক্রের খবর ছিল। সেই তদন্তে নেমে পুলিশ এই বিপুল সংখ্যক প্রতারণার সামগ্রী উদ্ধার করেছে। তিনি এও জানান, প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে এটি আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের একটি রূপ। ৮ জন গ্রেফতার হওয়ার পর এদের পিছনে কারা রয়েছে সেই বিষয়ে জোর তল্লাশি অভিযান শুরু করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম শাখা।
advertisement
advertisement
ডিসিডিডি জানান, অভিযুক্তরা হলেন জিশান রাজীব ওরফে সাগর, শোয়েব আক্তার, গুলাম মহিউদ্দিন, আফজাল রাজা, আমির আলী, এমডি আরস, অয়ন আলী, উরজ সালফি। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮(২),(৪),৩১৯(২), ৩১৬(২), ৬১(২), বিএনএস ধারায় মামলা করা হয়েছে। ধৃতদের আজ ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাঁদের ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyber Fraud: সাইবার প্রতারণার বিরুদ্ধে 'অ্যাকশন'! উদ্ধার হল স্মার্টফোন, ল্যাপটপ, লক্ষাধিক টাকা সহ...! বড়সড় সাফল্য পুলিশের
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement